shono
Advertisement

নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার নিমতায় যাচ্ছেন মমতা

ঘটনায় এক বিজেপি নেতা-সহ ধৃত ২, দেখুন খুনের সিসিটিভি ফুটেজ। The post নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার নিমতায় যাচ্ছেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:01 PM Jun 05, 2019Updated: 11:03 AM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নিমতা যাচ্ছেন তিনি। পাশাপাশি, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন আবার বিজেপি নেতা বলে জানা গিয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও হাতে এসেছে তদন্তকারীদের।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল করলে মুন্ডু কেটে ফুটবল খেলব’! হুমকি পোস্টারে চাঞ্চল্য বিরাটিতে]

মঙ্গলবার ভর সন্ধেবেলায় নিমতায় খুন হয়েছেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় নিমতার পাটনাঠাকুরতলায় লোকনাথ পুজো চলছিল। পুজোমণ্ডপের কাছেই বসেছিলেন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। আচমকাই বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দু’জন দুষ্কৃতী। মাথার গুলি লাগে নির্মলের। রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে নির্মল কুণ্ডুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

রাতেই বিজেপি নেতা সুমন কুণ্ডু ও সুজয় দাস নামে দু’জনকে আটক করে নিমতা থানার পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে দু’জনকেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুন করার জন্য সুপারি কিলার নিয়োগ করেছিল সুমন। এদিকে বুধবার ভোরে আবার ধৃত সুমন কুণ্ডুর বাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। এখনও এলাকার পরিবেশ যথেষ্ট থমথমে। মোতায়েন প্রচুর পুলিশ।

দেখুন ভিডিও:

The post নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার নিমতায় যাচ্ছেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement