ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিনিয়োগের ঢেউ দেখছে বাংলা। এবার বাংলার শিল্পে বড় বিনিয়োগ লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের। ৬০০ কোটির লগ্নি এল বাংলায়। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণ। শনিবার লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোমাতার সেবা করে অনুষ্ঠান যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
শিল্পমন্ত্রী বলেন, "বাংলায় এবার শিল্পের খরা কাটবে। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম-রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না।"
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। প্রদীপ প্রজ্জ্বলন, উত্তরীয় প্রদান করে রাজ্যের মন্ত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, "বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম-রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না।"
মুখ্যমন্ত্রীর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: অমিত মৌলিক।
বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, "আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। এমএসএমই-র স্বার্থে শ্রমিকের সংখ্যাও যাতে বৃদ্ধি হয়, তার জন্যও সরকার কাজ করে চলেছে। ৫০ বছর ধরে দল শাসন করেছে। বাম-তৃণমূল সরকার ছিল। শুভেন্দুর নেতৃত্বে আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গড়ে উঠুক। এবার বন্ধ কারখানার দরজা খুলতে চাবি হাতে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী।" এই বক্তব্যের প্রসঙ্গ টেনে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি বলেন, "বর্তমানে বাংলায় ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে। বহু ব্যবসায়ীরা এখন বাংলায় আসতে চাইছেন। আমার তিন প্রজন্মের স্বপ্নপূরণ হল আজ বিজেপি সরকারের হাত ধরে। বাংলার বিনিয়োগের ক্ষেত্রে একশো শতাংশ আশাবাদী।"
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, "লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার ১ কোটি শ্রমিক পরিযায়ী। তাঁরাও ফেরার আশা করছে। ভরসা বেড়েছে মানুষের।"
লাক্স কোজির চেয়ারম্যান অশোক টোডির সঙ্গে মঞ্চে মুখ্যমন্ত্রী। ছবি: অমিত মৌলিক।
লাক্স কোজির কারখানা সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, "বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনই। আইনশৃঙ্খলা থেকে বেকারত্ব সমস্যা, শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আসবে। বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তখনই তৈরি হয়, যখন রাজ্যের আইনশৃঙ্খলা সঠিক হয়। বাম আমলে ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, তৃণমূল জমানায় তা বেড়ে ৮ লক্ষ কোটি টাকা হয়েছে ঋণ। বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে হবে। লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার ১ কোটি শ্রমিক পরিযায়ী। তাঁরাও ফেরার আশা করছে। ভরসা বেড়েছে মানুষের।" এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ডবল ইঞ্জিন জমানায় রাজ্যে 'ত্রিশক্তি' কর্মসংস্থানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
