shono
Advertisement
Suvendu Adhikari

পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও

সুকান্ত মজুমদার বলেন, "আগামী ২ অক্টোবর বালুরঘাটে আসবেন মুখ্যমন্ত্রী। আপাতত এমনটাই স্থির হয়ে রয়েছে।''
Published By: Kousik SinhaPosted: 05:17 PM Aug 30, 2026Updated: 05:17 PM Aug 30, 2026

আগামী ২ অক্টোবর, পুজোর আগে দক্ষিণ দিনাজপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফরকে কেন্দ্র করে একাধিক প্রকল্প বাস্তবায়নের আশায় জেলাবাসী। জানা গিয়েছে, এই সফরে একাধিক প্রকল্প পরিদর্শনের পাশাপাশি, জেলা প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলত রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সফর ঘিরে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি।

Advertisement

বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "আগামী ২ অক্টোবর বালুরঘাটে আসবেন মুখ্যমন্ত্রী। আপাতত এমনটাই স্থির হয়ে রয়েছে। পরিবর্তন হলে তা জানানো হবে।"

এদিকে, বিগত সরকারের আমলে সংস্কার হওয়া বালুরঘাট বিমানবন্দরটি চালুর কথা ঘোষণা করেছে বর্তমান সরকার। এছাড়াও বর্তমান সরকারের ঘোষিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। পাশাপাশি, সরকারি জায়গায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থানান্তর-সহ একাধিক পরিকল্পনাও প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর আগমণে সেসব প্রকল্প বাস্তবায়ন দ্রুত ঘটবে বলে আশা করা হচ্ছে।

এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "আগামী ২ অক্টোবর বালুরঘাটে আসবেন মুখ্যমন্ত্রী। আপাতত এমনটাই স্থির হয়ে রয়েছে। পরিবর্তন হলে তা জানানো হবে।" জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ওইদিন ১২টা নাগাদ বালুরঘাট বিমানবন্দরে নামবেন। সেখানেই তিনি বিমানবন্দরটি পরিদর্শন করবেন। রানওয়ে আরও ৯০ মিটার বাড়াতে হবে। সেই বিষয়টি দেখবেন তিনি। এছাড়াও বালুরঘাট জেলা হাসপাতালে হতে চলা প্রস্তাবিত মেডিক্যাল কলেজ তৈরির প্রাথমিক বিষয়গুলি পরিদর্শন করবেন। এজন্য বালুরঘাট জেলা হাসপাতালে কোথায় কোন ইউনিট বসবে সেগুলি খতিয়ে দেখবেন। শেষে, জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ বৈঠক করবেন। জানা গিয়েছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজগুলি খতিয়ে দেখার পাশাপাশি, রাজ্য ও কেন্দ্র সরকারের প্রকল্পগুলি কোন পর্যায়ে তা দেখবেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement