shono
Advertisement

Breaking News

Uttar Pradesh ATS

মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস

আর্থিক লেনদেন, অনুদানের উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান বলে তদন্তকারী সূত্রে খবর।
Published By: Kousik SinhaPosted: 11:48 AM Jul 16, 2026Updated: 11:48 AM Jul 16, 2026

মাদ্রাসা নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদের রামেশ্বরপুর হানা দিল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরিরিজম স্কোয়াড (এটিএস)। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে তৃণমূল নেতা আব্দুল্লা গাজীর বাড়িতে চলছে তল্লাশি। অভিযোগ, রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ অ্যাকাউন্ট এসেছে ওই নেতার অ্যাকাউন্টে। এই সংক্রান্ত তথ্য হাতে আসার পরই ওই তৃণমূল নেতার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেন এটিএসের আধিকারিকরা।

Advertisement

অভিযোগ, বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

জানা যায়, একই অভিযোগে দু'বছর আগেও আব্দুল্লা গাজীকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ এটিএস। এখনও এই সংক্রান্ত মামলার তদন্ত চলছে। জানা যায়, নতুন করে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সে বিষয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে হানা দেন এটিএসের আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার ঘেরাটোপেই আব্দুল্লার বাড়িতে চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল নেতাকেও। অভিযোগ, বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আর্থিক লেনদেন, অনুদানের উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান বলে তদন্তকারী সূত্রের দাবি। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এটিএসের তরফে।

সাতসকালে এহেন তল্লাশি অভিযান ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে রামেশ্বরপুর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে সকাল থেকে মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement