shono
Advertisement
Digha

রথে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা লরির, মৃত ৪

আহত ৩। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 10:31 AM Jul 16, 2026Updated: 11:04 AM Jul 16, 2026

রথে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসে ধাক্কা লরির। মৃত্যু চারজনের। আহত ৩। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তপন দাস (৪৪)। শিবব্রত পট্টনায়েক (৫৯)। অশোক মাইতি ও শুভদীপ মণ্ডল। তপন বাস মালিক। তিনি বাজকুলের বাসিন্দা। শিবব্রত বাসের চালক। তাঁর বাড়ি দিঘা। অশোক ও শুভদীপ হেলপার ছিলেন। অশোক ভূপতিনগর ও শুভদীপ বাজকুলের বাসিন্দা।

জানা গিয়েছে, হাওড়া থেকে দিঘায় যাচ্ছিল বাসটি। বৃহস্পতিবার ভোররাতে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে হেঁড়িয়ার কাছে বাসটির কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তার মেরামতির জন্য রাস্তায় গাড়ি দাঁড় করায় বাসচালক। বাসচালক ও মালিক -সহ বেশ কয়েকজন বিষয়টি খতিয়ে দেখছিলেন। এমন সময় একটি লরি এসে ধাক্কা মারে বাসের পিছনে। তাতেই চাপা পড়েন সকলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে খেজুরি থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement