shono
Advertisement

৪২ বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান

সিপিএম ছেড়ে তৃণমূলে যাবেন প্রাক্তন এই সাংসদ? The post ৪২ বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Jul 07, 2018Updated: 06:57 PM Jul 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের আশঙ্কা উসকে দিয়ে দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান৷ আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে সিপিএম ছাড়ার ঘোষণা করেন তিনি৷ এদিন দীর্ঘ ৪২ বছর পর সিপিএমের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ মইনুল হাসান৷ বহরমপুরে সাংবাদিক বৈঠকে দল ছাড়ার ঘোষণা করে রাজনীতির মঞ্চে তিনি নতুন করে ফিরছেন বলেও দলবদলের আশঙ্কা উসকে দেন৷ বলেন, ‘‘রাজনৈতিক সন্ন্যাস নয়, বরং নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি আবার রাজনীতিতে ফিরছি৷’’

Advertisement

[ক্লাস নেন না অধ্যাপকরা, স্টাফরুমে তালাবন্দি করে রেখে ‘শাস্তি’ অধ্যক্ষার]

এদিন একটি সংবাদমাধ্যমে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন প্রাক্তন সাংসদ৷ রাজনৈতিক লড়াইয়ে দলের নীতিহীনতার কারণেই তাঁর এই দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি৷ বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে বিজেপিকে রুখতে সিপিএমের কোনও ভূমিকাই দেখা যাচ্ছে না৷ বিজেপিকে নিয়ে সিপিএমের কী অবস্থান হওয়া উচিত, কংগ্রেসকে নিয়ে কী করবে দল তা নিয়ে দলের অন্দরেই বিরোধ রয়েছে৷’’ তাঁর অভিযোগ, ‘‘সিপিএম যদি বিজেপি-তৃণমূলকে এক সূত্রে বেঁধে লোকসভা আন্দোলনে নামে, তাহলে ক্ষতি হবে বিজেপি বিরোধী শিবিরে৷ বিজেপিকে হটাতে এখন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন৷ আর সেই লক্ষ্যেই আমার সিপিএম ছাড়ার ঘোষণা৷’’

[দুর্ঘটনায় লিভারে ফাটল, পেটের জমাট রক্ত সরিয়ে যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসক]

তবে, বিজেপি বিরোধী জোট শিবিরের শক্তি বাড়াতে সিপিএম ছেড়ে তৃণমূলের যাবেন প্রাক্তন এই সাংসদ? জল্পনা উসকে দিলেও ভাঙতে নারাজ মইনুল হাসান৷ সাংসদের তরফে কোনও কিছু খোলসা না করা হলেও রাজনীতিক মহলের ছড়িয়েছে দলবদলের জল্পনা৷ মনে করা হচ্ছে, সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ার দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর৷ এমনকি, আমন্ত্রণ পেলেও দলের পার্টি কংগ্রেসে যাননি তিনি৷ জেলার নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হলে সেখানেও থাকতে চাননি তিনি৷ দীর্ঘদিন ধরেই সিপিএমের সম্পর্ক সুতোর উপর ঝুলছিল৷ রাজ্য সম্মেলনে মইনুলকে বাদ দেওয়ার পরই আলগা হতে থাকে ৪২ বছরের নাড়ির টান৷ দলের উপর ক্ষোভপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় তাঁকে৷ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘থুতু দিয়ে হৃদয় জোড়া যায় না’!

The post ৪২ বছরের সম্পর্ক ছিন্ন করে দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement