shono
Advertisement

নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগানে মালদহে চাঞ্চল্য।দেখুন ভিডিও। The post নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:34 AM May 06, 2018Updated: 08:56 AM May 06, 2018

বাবুল হক, মালদহ: মালদহে নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। ঘটনাটি ঘটেছে স্থানীয় ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়ায়। গ্রামের কিশোরীরাই প্রথমে তাঁর পথরোধ করে। এরপরেই মেজাজ হারান বিজেপির রাজ্য সভাপতি। আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “তোমরা কি আমাকে গণতন্ত্র শেখাবে? আমাকে এসব বলার কে অধিকার দিল? দিদির চামচাবাজি হচ্ছে? তোমাদের দিদিকে গিয়ে এসব শেখাও।” এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের আট থেকে আশি। সঙ্গে সঙ্গেই স্লোগান ওঠে ‘দিলীপ ঘোষ গো ব্যাক।’ বিজেপি সভাপতিকে সাফ জানিয়ে দেওয়া হয়, “আপনি এখানে অশান্তি ছড়াতে আসবেন না। ফিরে যান।” এরপরই সেখান থেকে ফিরে যান দিলীপ ঘোষ।

Advertisement

[তৃণমূল হামলা করলে বঁটি ব্যবহার করুন, ভাতারের জনসভায় মন্তব্য বিজেপি নেতার]

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, “তৃণমূলই এই অভব্য আচরণটা করেছে। আমাদের দলের কর্মীরা সংযত ছিলেন। তৃণমূলের প্ররোচনার ফাঁদে বিজেপি কর্মীরা পা দেননি। আমরা তৃণমূলকে ধিক্কার জানাচ্ছি।” শনিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মালদহে আসেন দিলীপ ঘোষ। স্থানীয় মোথাবাড়ি, রতুয়া ও ইংলিশবাজার বিধানসভা এলাকায় একের পর এক সভা করেন। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি সুব্রত কুণ্ডু-সহ জেলার নেতারা। প্রতিটি সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি রাজ্যের কড়া সমালোচনা করেন। এদিন মালদহে দিলীপবাবু বলেন, “ইলেকশন মাস্ট, বাট সিকিউরিটি ফার্স্ট। ভোট কে চায় না তা বোঝাই যাচ্ছে। পিছন দিক দিয়ে জেতার চেষ্টা করা হচ্ছে। ৩৪ শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি। এটা ভোট হচ্ছে? না নাটক! ভোট হবেই। আর তার ফল দেখে তৃণমূল বুঝবে কে ভোট চায়, আর কে চায় না।”

জানা গিয়েছে, ফুলবাড়িয়া গ্রামে দীলিপ ঘোষের গাড়ি ঢুকতেই গ্রামের কিশোরীরা ভিড় করে। তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে গ্রামের প্রমীলা বাহিনী। সেই সঙ্গে একদল কিশোরী দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কন্যাশ্রী-পুস্তিকা দেখায়। সেই পুস্তিকাটি তাঁরা বিজেপি সভাপতির হাতে ধরিয়ে দিতেও উদ্যত হন। তাঁকে উদ্দেশ্য করে কিশোরীদের বক্তব্য, “আপনি এই কন্যাশ্রী বইটি একবার পড়ে দেখুন প্লিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন সেটা জেনে নিতে পারবেন। মানুষের জন্য মুখ্যমন্ত্রী কত কাজ করেছেন সেটাও জেনে নিতে পারবেন।”

[বিরোধীদের ব্যর্থতা তুলে ধরতে দলীয় প্রার্থীদের প্রচারে গান বাঁধলেন অর্পিতা ঘোষ]

The post নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার