shono
Advertisement
Dilip Ghosh on Manas Bhunia

তৃণমূল ছাড়তেই মানসকে 'দাদা' বললেন দিলীপ! পদ্মে যোগদান নিয়ে জবাব, 'দরজায় তালা'

'সব পার্টির দরজা বন্ধ হয়ে গিয়েছে তৃণমূলের জন্য', ঘাসফুল শিবিরের ভাঙন নিয়ে কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রীর।
Published By: Sucheta SenguptaPosted: 09:25 AM Jun 16, 2026Updated: 02:39 PM Jun 16, 2026

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় সৌজন্যের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সবংয়ের প্রাক্তন বিধায়ক ও দীর্ঘদিনের রাজনীতিবিদ মানস ভুঁইঞা (Manas Bhunia) তৃণমূল ছেড়েছেন সদ্যই। এরপরই দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, তাঁকে 'দাদার মতো' দেখেন। সোমবার খড়গপুর শহরের উপকণ্ঠে চৌরঙ্গী এলাকায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ ঘোষ জানান, মানস ভুঁইয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো। তিনি রাজনীতিতে সিনিয়র হওয়ায় তাঁকে দাদার মতোই সম্মান করেন। পালটা দিলীপের সরল ও স্পষ্টভাষী স্বভাবের প্রশংসা করেছেন মানসবাবুও।

Advertisement

তবে কি এবার বিজেপিতে আসছেন মানসবাবু? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, দলের রাজ্য সভাপতি ইতিমধ্যেই দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। এখন নতুন করে কাউকে নেওয়ার প্রয়োজন নেই। কারণ জনাদেশ বিজেপির সঙ্গে রয়েছে। জনগণ তাঁদের বিপুল সমর্থন দিয়েছে বলেও দাবি করেন তিনি।

ছাব্বিশের ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর দীর্ঘদিনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইঞা তৃণমূলের সদস্যপদ ছাড়ার ঘোষণা করেন। গত শনিবারই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তবে কি এবার বিজেপিতে আসছেন মানসবাবু? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, দলের রাজ্য সভাপতি ইতিমধ্যেই দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। এখন নতুন করে কাউকে নেওয়ার প্রয়োজন নেই। কারণ জনাদেশ বিজেপির সঙ্গে রয়েছে। জনগণ তাঁদের বিপুল সমর্থন দিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘‘আর আমাদের কাউকে পাওয়ার দরকার নেই। জনাদেশ আমাদের সঙ্গে রয়েছে। ২০৮টি সিট দিয়েছেন জনগণ। আর কাকে দরকার আছে? তবে ওঁরা ঠিক করুন কার কী লাগবে।" তারপরেই কটাক্ষ করে বলেন, ‘‘কোথা থেকে নতুন পার্টি তৈরি করে নিজেরা সেখানে ঢুকে পড়েছেন। সব পার্টির দরজা বন্ধ হয়ে গিয়েছে তৃণমূলের জন্য।"

অন্যদিকে, সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা মানস ভুঁইয়া মন্ত্রী দিলীপ ঘোষের প্রশংসা করেছেন। দিলীপ সহজ-সরল মানুষ এবং সরাসরি কথা বলেন, যা তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন মানস। পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর দিলীপ ঘোষ গ্রামবাংলার উন্নয়নে ভালো কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিন খড়গপুর গ্রামীণ থানা এলাকায় রশ্মি মেটালিক্স কারখানা থেকে দূষণ ছড়ানোর অভিযোগ নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই এলাকায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছে এবং তাঁর সঙ্গেও দেখা করেছে। দূষণ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। দ্রুত এর ফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এদিকে রশ্মি মেটালিক্স কর্তৃপক্ষের তরফে প্রকাশিত এক বিবৃতিতে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement