shono
Advertisement
Dilip Ghosh

'যেতে হবে না আর ভিনরাজ্যে', পরিযায়ীদের নিয়ে আর কী বললেন দিলীপ?

সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে বৈঠকও করেন তিনি।
Published By: Sayani SenPosted: 09:50 AM Aug 05, 2026Updated: 09:51 AM Aug 05, 2026

পরিযায়ীদের আর ভিন রাজ্যে যেতে হবে না। জেলাতেই কাজ পাবেন। আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে একটি বৈঠক করেন। বৈঠক শেষে পঞ্চায়েতমন্ত্রী বলেন, "প্রতি বছর ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে জল-জঙ্গলে ঘেরা প্রত্যন্ত সুন্দরবনের বহু মানুষ জীবিকা হারিয়ে বাধ্য হয়ে ভিনরাজ্যে চলে যান। এই প্রবণতা কমাতেই ১২৫ দিনের প্রকল্পের আওতায় সরকার স্থানীয় স্তরে কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিচ্ছে।"

Advertisement

তিনি আরও জানান, কাজের দিন বাড়ানোর পাশাপাশি মজুরিও বাড়ানো হয়েছে। ফলে গ্রামীণ মানুষের হাতে আরও বেশি কাজ এবং আয়ের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে বলে তাঁর আশা। সেই সঙ্গে ধাপে ধাপে নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালু করা হচ্ছে। বাইরে থেকে কোনও পরিযায়ী শ্রমিক ফিরলেও তাঁকে কাজ দেওয়া হবে। এদিন বারাসতের রবীন্দ্রভবনেও একটি বৈঠক করেন দিলীপ।

দুই বৈঠকেই আবাস যোজনা, স্বচ্ছ ভারত, জল জীবন মিশন, গ্রামীণ কর্মসংস্থান-সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন পঞ্চায়েতমন্ত্রী। মন্ত্রী জানান, আগের সরকারের সময় আবাসে বহু দুর্নীতি হয়েছে। আবাস যোজনার সমীক্ষা চলবে ১৫ তারিখ পর্যন্ত। নিয়ম ভেঙে যাঁরা আবাসের টাকা নিয়েছেন, তাঁদের কাছ থেকে অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement