shono
Advertisement

Breaking News

সামান্য ইরেজার দিয়ে সরস্বতী বানিয়ে নজির বাংলার এই শিল্পীর

ইস্পাতনগরীর বিস্ময় প্রতিভা। The post সামান্য ইরেজার দিয়ে সরস্বতী বানিয়ে নজির বাংলার এই শিল্পীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Jan 19, 2018Updated: 02:19 PM Jan 19, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কখনও নানা রঙের চামচ তাঁর হাতের জাদুতে যেন প্রাণ পেয়েছে। আবার কখনও চাল, ডাল বা বাদামের খোলা দিয়ে সরস্বতীর মূর্তি গড়ে চমক দেখিয়েছেন কারুশিল্পী অমিত সরকার৷ এবার ইরেজার দিয়ে বাগদেবীর মূর্তি তৈরি করে তাক লাকিয়েছেন অমিত।

Advertisement

[তমলুকের বারুনি মেলায় নজির, দেহদানের অঙ্গীকার ২৫ জনের]

দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের হর্ষবর্ধন রোডের বাসিন্দা বছর পঞ্চাশের শিল্পী অমিত৷ বিশ্বভারতী থেকে সংগীতে মাস্টার ডিগ্রির পর গানকেই পেশা বেছে নিয়ে ঘরেই গানের স্কুল খুলে বসেছিলেন৷ দাদা অসিত সরকার গুণী হস্তশিল্পী হলেও গানকেই পেশার তাগিদে কাছে টেনে নেন অমিতবাবু৷ কিন্তু রক্তে যার শিল্পকলা ঘুরছে, তিনি কীভাবে তা এড়িয়ে থাকবেন? তাই গানের ফাঁকে ফাঁকে চলল হাতের কাজের চর্চা৷ গাছের শিকড়, কাচ বা বোতলের ভিতর শোলা বা থার্মোকলের নিখুঁত শিল্প নৈপুণ্য তৈরি করে তাক লাগাতে লাগাতেন অমিতবাবু৷ শিল্পকলায় পুঁথিগত বিদ্যা না থাকলেও তাঁর এই সৃষ্টিকে কদর করতে লাগল দুর্গাপুরও৷ দীর্ঘ এগারো বছর ধরে নিজের হাতেই সরস্বতীর মূর্তি গড়ে আসছেন তিনি। নিজের গানের স্কুলে দেবী বন্দনার আয়োজন করেন৷ প্রতিবছরই ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে তাঁর শৈল্পিক হাত নিখুঁত বাগদেবী গড়ে তোলে। আর সেই মূর্তি দেখার জন্যে মুখিয়ে থাকে দুর্গাপুর৷ কখনও তেজপাতা দিয়ে আবার কখনও পেনসিলের খোসা দিয়ে দেবীমূর্তি বানিয়ে থাকেন অমিত৷ এবার যেমন বিভিন্ন রঙের ইরেজার (রাবার) দিয়ে অনন্য শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন সরস্বতীর মূর্তি৷ মোট ১ হাজার ৫২১ টি ইরেজার দিয়ে ষোলো দিন সময় নিয়ে তৈরি করেছেন এই সরস্বতীর মূর্তি৷ যার উচ্চতা পাঁচ ফুট৷ ওজন ষোলো কেজি৷ প্রায় আড়াই হাজার টাকা খরচ হয়েছে এই মূর্তি গড়তে৷ শিল্পকলা মানুষের প্রশংসা কুড়োলেও তিনি এই সৃষ্টিকে বেচে দেওয়ার পক্ষে নন৷ সাজিয়ে রেখে দেন ঘরের মধ্যেই৷ কিন্তু গানের সঙ্গে সঙ্গে এই শখ কেন? যে শখকে মিটিয়ে গ্রাসাচ্ছাদন করা যায় না সেই শখের মূল্যই বা কী?

[মহানগরে পুজোয় বাড়বে পর্যটকের সংখ্যা, বাঙালিদের ঘরে ঘরে আয়ের সুযোগ]

অমিতবাবুর কাছে এর মূল্য অনেক৷ অমিতবাবু এ বিষয়ে জানান, “নিজের আনন্দ৷ নিজের ইচ্ছে, নিজের শখ বা আনন্দ কি টাকার দাঁড়িপাল্লায় চাপানো যায়?” পালটা প্রশ্ন যেন ছুড়ে দিলেন অন্যদের দিকেই৷ অমিতবাবু আরও জানান, “গানের স্কুলে সরস্বতী পুজোর জন্যে ভিন্ন ভিন্ন ধরনের মূর্তি গড়াতেই আমার আনন্দ৷ ছাত্র ছাত্রীরাও এতে মনের খোরাক পায়৷”

ছবি: উদয়ন গুহ রায়

The post সামান্য ইরেজার দিয়ে সরস্বতী বানিয়ে নজির বাংলার এই শিল্পীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার