shono
Advertisement

Breaking News

WhatsApp

হোয়াটসঅ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচারে শঙ্কা, ব্যাখ্যা দিতে তিনদিন অতিরিক্ত সময় পেল মেটা

সম্প্রতি হোয়াটসঅ্যাপে নয়া ‘ইউজারনেম’ ফিচারটির চালুর কথা ঘোষণা করে মেটা। এই ব্যবস্থা অনুযায়ী, ফোন নম্বর ছাড়াই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। এর ফলে সাইবার জালিয়াতি বাড়বে বলে আশঙ্কা করছে কেন্দ্র।
Published By: Kishore GhoshPosted: 10:04 PM Jul 05, 2026Updated: 10:04 PM Jul 05, 2026

হোয়াটসঅ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচার ঘিরে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে গত বুধবার মোটাকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। ৬ জুলাইয়ের মধ্যে তাদের এই বিষয়ে জবাবদিহি করতে বলা হয়েছিল। সেই সময় বাড়িয়ে ৯ জুলাই করল কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

Advertisement

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘ইউজারনেম’ ফিচারটির চালুর কথা ঘোষণা করে মেটা। এই ব্যবস্থা অনুযায়ী, ফোন নম্বর ছাড়াই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। সূত্রের খবর, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বৈধ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির নামের মতো দেখতে ‘ইউজারনেম’ গ্রহণ করতে পারে। বর্তমানে আট থেকে আশি সকলেই দিনভর ডুবে থাকে হোয়াটসঅ্যাপে। তবে তা শুধু আড্ডা দেওয়ার জন্য নয়, এখন অধিকাংশ অফিশিয়াল কাজও হয় এই অ্যাপেই। তবে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু করার জন্য প্রয়োজন হতো ফোন নম্বর। অনেকক্ষেত্রেই দেখা যায়, বিশেষ কোনও কারণে চ্যাট করার প্রয়োজন হলেও তাঁদের ফোন নম্বর দিতে চান না অনেক ব্যবহারকারী।

এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখেই নয়া ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। কিন্তু কেন্দ্রের আশঙ্কা, নতুন এই ব্যবস্থাকে হাতিয়ার করে অনলাইনে জালিয়াতি বাড়তে পারে। গ্রাহকদের চ্যাটের গোপনীয়তাও ক্ষুণ্ণ হতে পারে। বাড়তে পারে অপরাধের সংখ্যা। এরপরই মেটাকে নোটিস পাঠায় মোদি সরকার। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রস্তাবিত ‘ইউজারনেম’ নিয়ে আইনি কাঠামো ও আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করেছে কেন্দ্র। মেটার প্রস্তাবিত নতুন ফিচারটি কোনও সঙ্কট ডেকে আনবে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই সেটি ভারতে ব্যবহারে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কেন্দ্রের নোটিসের জবাবে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেছিলেন, “ইউজারনেম ফিচারটি এখনও কোথাও চালু হয়নি। চলতি বছরের শেষের দিকে ধাপে ধাপে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। তবে ফিচারটি চালুর আগেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি সংস্থা, তারকা এবং ভেরিফায়েড মেটা অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত ইউজারনেম সংরক্ষণ করে রাখবে। ফলে এই ইউজারনেমগুলি শুধুমাত্র প্রকৃত মালিকরাই দাবি করতে পারবেন। একইসঙ্গে, আসল ইউজারনেমের সঙ্গে মিল থাকা বা বিভ্রান্তিকর নামগুলিও ব্লক করে হবে, যাতে কেউ ভুয়ো পরিচয়ে প্রতারণা করতে না পারে।” তিনি আরও বলেন, “ইউজারনেম চালু হলেও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর বাধ্যতামূলকই থাকবে। প্রতারণা ঠেকাতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement