shono
Advertisement

জল থইথই দুর্গাপুর ম্যাজিস্ট্রেট আদালত, গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা

পাম্প করে জল নিকেশ করেন আদালতের কর্মীরাই৷ The post জল থইথই দুর্গাপুর ম্যাজিস্ট্রেট আদালত, গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM Jul 27, 2018Updated: 08:31 PM Jul 27, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাতের সামান্য বৃষ্টিতেই ডুবল আদালত৷ জলে ঢুকল স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস-সহ আদালতের লক আপেও৷ এর ফলে বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ পাম্প করে জল বের করেন আদালতের কর্মীরাই৷

Advertisement

দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা নিয়ে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চাপানউতোর চলছিল৷ এডিডি-এর এই ভবনেই দীর্ঘদিন ধরে চলে মহকুমা আদালত, মহকুমাশাসকের কার্যালয়, মহকুমা পরিবহন বিভাগ, খাদ্য সরবারহ বিভাগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর৷ ছয়ের দশকে এই ভবন নির্মাণ করা হলেও নিকাশি ব্যবস্থা বর্তমানে বেহাল৷ প্রতি বছরই সামান্য বৃষ্টিতেই এই ভবনের বেসমেন্ট চলে যায় জলের তলায়৷ এই বেসমেন্টেই কোর্ট লক আপ, ম্যাজিস্ট্রেট কোর্ট, ট্রেজারি, মালখানা ও ডাকঘর৷

[বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর]

বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে এই বেসমেন্ট চলে যায় জলের তলায়৷ এদিকে বেসমেন্টেই রয়েছে পাঁচতল এই ভবনের মূল নিকাশি ব্যবস্থা৷ বর্ষার পরও ভবনের জলই এই নালায় এসে পড়ে৷ এছাড়াও মাটির নিচে থাকায় বর্ষার জল ছুঁইয়েও ঢোকে বেসমেন্টে৷ কিন্তু, এই নিকাশি ব্যবস্থাই বেহাল৷ বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন৷ যাবতীয় বর্জ্য এই নালাকে বন্ধ করেছে দীর্ঘদিন৷ তার ফলেই বর্ষার জল উপচে ঢুকে যায় ভবনের বেসমেন্টে থাকা কক্ষগুলিতে৷ শুক্রবার থেকেই বেসেমেন্টে হাঁটু সমান জল৷ সেই জল সরাতে গিয়ে নাজেহাল হতে হয় আদালত কর্মীদের৷ নালা বন্ধ থাকায় কোনওভাবেই সেই নালা দিয়ে জল বের হয় না৷ পরে দুর্গাপুর নগর নিগমের সাহায্য নিয়ে দুপুরের পর পাম্প নিয়ে এসে আদালতের কর্মীরাই সেই জমা জল বের করেন৷

[রাজ্যে চিকিৎসকের অভাব, কেন্দ্রের ভুল নীতিকেই দুষলেন মুখ্যমন্ত্রী]

দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি বলেন, “এডিডিএর ভবন৷ ছয়ের দশকের এই ভবনে সেই সময়কার পরিকল্পনা-মাফিক নিকাশি ব্যবস্থা৷ স্বাভাবিকভাবেই তা এখন বেহাল হয়েই পড়বে৷ এই অবস্থা থেকে মুক্তি একমাত্র এডিডিএ দিতে পারবে৷” কিন্তু, নিকাশিই যেখানে বেহাল, সেখানে জল বের হবে কীভাবে? কাউকে দোষারোপ না করে এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিনের ভবন ও নিকাশি ব্যাবস্থা৷ নগরোন্নয়নের সঙ্গে পাল্লা দিতে সমস্যা হচ্ছে এই নিকাশি ব্যাবস্থার৷ জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে৷ এই নিকাশি নালা সংস্কার কার্যত অসম্ভব৷ তাই নতুন আদালত ভবন নির্মাণ হচ্ছে৷”

The post জল থইথই দুর্গাপুর ম্যাজিস্ট্রেট আদালত, গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার