shono
Advertisement
Iranian Journalist Praises PM Narendra Modi

‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসিম বলেন, “পশ্চিম এশিয়ায় প্রভাবের ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। এই অঞ্চলের দেশগুলির সঙ্গে আলোচনায় ভারত এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” উদাহরণ হিসাবে ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা এবং ব্রিকসে মোদির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
Published By: Subhodeep MullickPosted: 10:28 PM Sep 14, 2026Updated: 10:28 PM Sep 14, 2026

মিস্টার আসিম মুনির, আপনি বরখাস্ত। নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে পাক সেনা সর্বাধিনায়ককে তোপ দাগলেন  ইরানি সাংবাদিক বাসিম লালেহ। তাঁর বক্তব্য, পশ্চিম এশিয়ার যুদ্ধে পাকিস্তান কার্যকরী ভূমিকা নিচ্ছে না। মুনির সম্পূর্ণ ব্যর্থ। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন তিনি।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসিম বলেন, “পশ্চিম এশিয়ায় প্রভাবের ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। এই অঞ্চলের দেশগুলির সঙ্গে আলোচনায় ভারত এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” উদাহরণ হিসাবে ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা এবং ব্রিকসে মোদির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। ইরানি সাংবাদিকের মতে, আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের যে দাবি পাকিস্তান করে আসছে, তা তারা পূরণ করতে পারেনি। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে ইসলামাবাদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। মুনিরকে নিশানা করে বাসিম বলেন, "আপনি বিশ্বে কিংবা হরমুজ প্রণালীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। একমাত্র মোদিই পারবেন। আমার ধারণা, দু'মাসের মধ্যেই যুদ্ধের অবসান হবে।”

বলে রাখা ভালো, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর শুরু হয় ইরান যুদ্ধ। এই সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে এগিয়ে আসে পাকিস্তান। শেষপর্যন্ত ৮ এপ্রিল ২০২৬ সালে দুই সপ্তাহের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছয় আমেরিকা ও ইরান। তবে শেষপর্যন্ত শান্তি বজায় থাকেনি। কয়েকদিনের মধ্যেই ফের শুরু হয় যুদ্ধ। সেই যুদ্ধ আজও অব্যাহত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement