shono
Advertisement

বাসস্ট্যান্ড তৈরি নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া, প্রকাশ্যে হুমকি কাউন্সিলরের

দেখুন ভিডিও৷ The post বাসস্ট্যান্ড তৈরি নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া, প্রকাশ্যে হুমকি কাউন্সিলরের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM Aug 01, 2018Updated: 03:18 PM Aug 03, 2018

ধীমান রায়, কাটোয়া: বর্ধমানের গুসকরা শহরে বাসস্ট্যান্ড তৈরি করা নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া৷ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অভিযোগ, সোমবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন মল্লিকা চোঙদার৷ ঘটনার সময়ে তিনি মদ্যপ ছিলেন৷ গুসকরা শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মল্লিকাদেবী৷ তাঁর বিরুদ্ধে ভিডিও ফুটেজ-সহ থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়৷ এদিকে অভিযুক্ত কাউন্সিলরের দাবি, টেন্ডার ছাড়া বাসস্ট্যান্ড তৈরির বরাত দেওয়ার প্রতিবাদ করতে নিত্যানন্দবাবুর বাড়ির সামনে গিয়েছিলেন তিনি৷ হুমকি দেননি৷

Advertisement

[ভারতী ঘোষের দেহরক্ষীর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের, তদন্তে সিআইডি]

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে৷ গুসকরা শহরে বাসস্ট্যান্ড তৈরির কাজ চলছিল৷ রবিবার সকালে কাজ বন্ধ করে দেন ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মল্লিকা চোঙদার৷ তাঁর দাবি, টেন্ডার ছাড়াই পছন্দমতো ঠিকাদারকে বাসস্ট্যান্ড তৈরি বরাত দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়৷ জেলা প্রশাসন ও পরিবহণ দপ্তরে অভিযোগও জানিয়েছেন মল্লিকাদেবী৷ এভাবে কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষুদ্ধ নিত্যানন্দবাবু৷ ফেসবুকে মল্লিকাদেবীর বিরুদ্ধে তিনি নানারকম পোস্ট করেছিলেন বলে জানা গিয়েছে৷ দুই জনপ্রতিনিধির কাজিয়া থানা পর্যন্ত গড়ায় মঙ্গলবার৷ মল্লিকা চোঙদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়৷ গুসকরা পুরসভার ওই কাউন্সিলরের দাবি, সোমবার রাতে মদ্যপ অবস্থায় তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ করেছেন মল্লিকাদেবী৷ হুমকিও দিয়েছেন তিনি৷ ঘটনার একটি ভিডিও ফুটেজও থানায় জমা দিয়েছেন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়৷

ভিডিও-তে স্পষ্ট দেখা গিয়েছে, গভীর রাতে বাইক থেকে নেমে মল্লিক চোঙদার হুমকি দিচ্ছেন, ‘কোথায় গেলি নিতাই? ক্ষমতা থাকলে বাড়ি থেকে বেরিয়ে আয়। দেখি তুই কত বড় মস্তান।’  বেশ কিছুক্ষণ চিৎকার-চেঁচামেচি করার পর ফের বাইকে করে চলে যান তিনি৷ পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, ‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে নিত্যানন্দ চট্টোপাধ্যায় বাড়ির সামনে গেলেও, হুমকি বা গালিগালাজ করেননি বলে দাবি করেছেন গুসকরা পুরসভার মহিলা কাউন্সিলর মল্লিকা চোঙদার৷

দেখুন ভিডিও:

 

[ নাগরিকপঞ্জির প্রতিবাদ, বনগাঁ ও হাসনাবাদ শাখায় রেল অবরোধ মতুয়াদের]

The post বাসস্ট্যান্ড তৈরি নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া, প্রকাশ্যে হুমকি কাউন্সিলরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement