shono
Advertisement
Purulia ED Raid

রাজ্যে ফের ইডি হানা, সাতসকালে পুরুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে চলল অভিযান

অভিযানের সময় বাড়িতেই ছিলেন ওই ব্যবসায়ী।
Published By: Jaba SenPosted: 10:55 AM Jul 24, 2026Updated: 01:56 PM Jul 24, 2026

ফের রাজ্যে ইডি হানা। এবার পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজারে শুক্রবার সাতসকালে এক ব্যবসায়ীর বাড়িত ও রেস্তরাঁয় হানা দিলেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় তাঁর বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Advertisement

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সুরজ বিশ্বকর্মা। শুক্রবার সকাল ৬টা নাগাদ তাঁর বাড়ি ও তাঁর রেস্তরাঁ সুরজ ফ্যামিলি রেস্টুরেন্টে অভযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়ির সামনে রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এলাকা ঘিরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন ওই ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটি বহুজাতিক ব্যাঙ্ক জালিয়াতির মামলায় এদিন সুরজের বাড়িতে অভিযান চালায় ইডি।

পালাবদলের পর রাজ্যজুড়ে বিভিন্ন দুর্নীতির মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি চিটফান্ড মামলায় হাওড়া, নদিয়া-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় আধিকারিকরা। এছাড়াও পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেও বর্তমানে বেশ সক্রিয় ইডি। কয়েকদিন আগে সরকারি সুবিধা পাইয়ে দিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনগাঁ, কলকাতা-সহ রাজ্যের ৮ জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালায় ইডি সূত্রে খবর, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হতো। অভিযোগ, প্রায় এভাবে ২০ হাজার আমানতকারীর কাছ থেকে প্রায় ১৬৫ কোটি টাকা তোলা হয়েছে। এরপরই এই সংক্রান্ত অভিযোগ জমা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। এরপরই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পারেন, বনগাঁ-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এর প্রতারণার জাল ছড়িয়ে। এরপরই একাধিক দলে ভাগ হয়ে বনগাঁ, কলকাতা, উত্তর ২৪ পরগণা-সহ মোট ৮ জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। এবার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় পুরুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement