shono
Advertisement
Bardhaman

বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু বৃদ্ধের, জখম ২৭

২৭ জন যাত্রী জখম হয়ে হাসপাতালে ভর্তি।
Published By: Suhrid DasPosted: 05:39 PM Aug 04, 2025Updated: 11:46 AM Aug 05, 2025

অর্ক দে, বর্ধমান: ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ২৭ জন যাত্রী জখম হয়ে হাসপাতালে ভর্তি। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘির কুড়মুন এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-নবদ্বীপ রুটের একটি বাস এদিন দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নবদ্বীপ যাচ্ছিল বলে খবর। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ভিজেছিল। কুড়মুন এলাকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ধারে গিয়ে বাসটি উলটে যায়। বিকট শব্দ শুনে অকুস্থলে ছুটে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় শক্তিনগর থানায়। স্থানীয়রাই যাত্রীদের উদ্ধারের জন্য হাত লাগায়। জখম বাসযাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই চিকিৎসকরা এক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সুবোধকুমার মণ্ডল (৬৩)। দুর্ঘটনায় ২৭ যাত্রী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বাসটি কি অনেক বেশি গতিতে চলছিল? চালক বাসটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি? নাকি বাসটির ব্রেক বিকল হয়ে যায়? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুধু করেছে। ঘটনায় সাময়িক যানজট দেখা যায় ওই রাস্তায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায়।
  • সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘির কুড়মুন এলাকায়।
Advertisement