shono
Advertisement

শুঁড়ে তুলে মহিলাকে আছড়ে মারল দাঁতাল, দেহ উদ্ধারে বাধা বনকর্মীদের

বনদপ্তর ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। The post শুঁড়ে তুলে মহিলাকে আছড়ে মারল দাঁতাল, দেহ উদ্ধারে বাধা বনকর্মীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:36 PM Oct 30, 2019Updated: 04:36 PM Oct 30, 2019

সম্যক খান, মেদিনীপুর: দাঁতাল বাহিনীর তাণ্ডবে মৃত্যু হল প্রৌঢ়ার। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের নয়াবসত রেঞ্জের কিয়ামাচা বিট সংলগ্ন এলাকায় ঘটেছে ঘটনাটি। খবর পেয়ে ইতিমধ্যেই মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে গোয়ালতোড় থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, লক্ষ্মী নামে ওই প্রৌঢ়া মেদিনীপুরের গোয়ালতোড়ের মেটালার বাসিন্দা। বুধবার সকালে কিয়ামচা বিট সংলগ্ন এলাকায় আচমকা দাঁতাল বাহিনীর সামনে পড়ে যান তিনি। সেই সময়ই প্রৌঢ়াকে শুঁড়ে তুলে আছাড় দিতে থাকে দাঁতালের দল। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মীদেবীর। খবর পেয়েই ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীদের দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে দাঁতাল বাহিনী। ফলে বিপদের মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। কিন্তু তা সত্বেও কোনও পদক্ষেপ নিচ্ছে না বনদপ্তর। বেশ কিছুক্ষণ পর পুলিশ ও বনদপ্তরের আশ্বাসে ওঠে বিক্ষোভ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: জঙ্গি হামলায় মৃত ৫ শ্রমিকের পরিজনদের আর্থিক সাহায্য ঘোষণা, তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর]

ডিএফও সন্দীপকুমার বেরওয়াল বলেন, এই জঙ্গলে প্রায় ৫০টি দাঁতালের একটি দল রয়েছে। তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। কিন্তু ভুল পদক্ষেপে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে, তাই একটু সময় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রসঙ্গত, সোমবার রাতে জলপাইগুড়ির রামশাই এলাকার বাসিন্দা গাওনা ওঁরাও ও কুমারী ওঁরাও নামে এক দম্পতি কালীপুজোর অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। রাতে অনুষ্ঠান দেখে ফেরার সময় হঠাৎই দাঁতালের রোষের মুখে পড়ে ওই দম্পতি। জানা গিয়েছে, দাঁতালের পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ওই দম্পতির। অন্যদিকে, একই দিনে কালামাটি এলাকায় হানা দেয় দাঁতাল। হাতির হামলায় কালামাটিতে মৃত্যু হয় গোবিন্দ রায় নামে একজনের।

[আরও পড়ুন:জঙ্গি হামলায় মৃত ৫ শ্রমিকের পরিজনদের আর্থিক সাহায্য ঘোষণা, তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর ]

The post শুঁড়ে তুলে মহিলাকে আছড়ে মারল দাঁতাল, দেহ উদ্ধারে বাধা বনকর্মীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement