shono
Advertisement

‘মুকুল নয়, তৃণমূল ভাঙবে আমার হাত ধরেই’

দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা, কৃতিত্ব নিয়ে এখন থেকেই টানাপোড়েন? The post ‘মুকুল নয়, তৃণমূল ভাঙবে আমার হাত ধরেই’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:30 PM Nov 04, 2017Updated: 02:00 PM Nov 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকুল রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্ব কি চাপে পড়ে গেল? মুকুলের অন্তর্ভুক্তিতে তারা কি অস্তিত্বহীনতায় ভুগছেন? দিলীপ ঘোষের মন্তব্য সেই সম্ভাবনাকে উসকে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরে এক দলীয় কর্মসূচিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দিয়েছেন মুকুল এলেও প্রচারের অভিমুখ থাকবে তাঁর দিকে। তিনিই সব। কৃতিত্ব নিজেই নেবেন।

Advertisement

[জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন মুকুল]

মুকুল রায় আসার পর রাজ্যের শাসক দলের নেতারা কি এবার বিজেপিতে নাম লেখাবেন? এই প্রশ্নের অত্যন্ত ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির সাফ কথা, “মুকুল নয়, তৃণমূল ভাঙবে আমার হাত ধরেই।” কারও হাত ধরার দরকার নেই, সোজা আসতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিলীপের এই মন্তব্যে স্পষ্ট, মুকুল রায় গেরুয়া শিবিরে এলেও দল ভাঙানোর বিষয়টি দিলীপ নিজেই বুঝে নেবেন। পরবর্তীতে রাজ্যের শাসক দলের কাউকে ভাঙানোর কৃতিত্ব যাতে মুকুল রায় একা না নিতে পারেন তার জন্য আগেভাগেই নিজের অবস্থান বুঝিয়েছেন দিলীপ ঘোষ। শুক্রবার বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য বিজেপি নেতৃত্ব মুকুলকে প্রকাশ্যে অবশ্য স্বাগত জানিয়েছিল। তবে তার মধ্যে যে আড়ষ্টতা ছিল তাও নজর এড়ায়নি। গত কয়েক দিন ধরে মুকুল রায়কে গুরুত্ব দিলেও শুক্রবার দিলীপ ঘোষ অবস্থান বদল করেন। বলেন, মুকুল রায়ের মতো নেতা তাঁদের দলে কয়েকশো আছেন। মুকুল রায় দলে এলে বিজেপির কতটা লাভ তা নিয়ে রাজ্য বিজেপির আর এক শীর্ষ নেতা রাহুল সিনহাও সংশয় প্রকাশ করেন। তাঁর বক্তব্য, মুকুলের যোগদানে লাভক্ষতির বিষয়টি ভবিষ্যৎ বলবে। অর্থাৎ দলের প্রথম সারির নেতারা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন মুকুল রায় বিজেপিতে এলেও তার আলাদা কোনও পরিচিতি দেওয়া হবে না।

[আজই কি বিজেপিতে যোগদান মুকুলের, তুঙ্গে জল্পনা] 

তবে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে জল্পনা বাড়িয়েছেন দিলীপ। ঋতব্রতর বিজেপি যোগের বিষয়ে তাঁর জবাব, বিজেপিতে অনেকেই আসতে চান। সবার জন্য দরজা খোলা। তবে দলের ঝামেলা আগে মিটিয়ে নিতে হবে। বিজেপির হয়ে কাজ করতে চাইলে তার বিষয়ে ভাবা হবে।

The post ‘মুকুল নয়, তৃণমূল ভাঙবে আমার হাত ধরেই’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার