shono
Advertisement

পারিবারিক শত্রুতা নাকি অন্য কিছু? কুলটিতে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, আটক ২

বিস্ফোরণের নেপথ্য কারণের খোঁজে পুলিশ।
Posted: 12:54 PM Apr 08, 2023Updated: 01:14 PM Apr 08, 2023

শেখর চন্দ্র, আসানসোল: বিকট বিস্ফোরণে উড়ল বাড়ির রান্নাঘরের টিনের চাল। কুলটি থানার সাকতোড়িয়ার ময়লাগাদা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পারিবারিক শত্রুতায় বিস্ফোরণ বলেই দাবি গৃহকর্ত্রীর। যদিও স্থানীয়দের মত, বাড়িতে বিস্ফোরক মজুত করা ছিল। তাতেই বিস্ফোরণ।

Advertisement

গৃহকর্ত্রীর দাবি, শুক্রবার রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ২টো। আচমকা বিকট শব্দ শোনা যায়। ঘুম ভেঙে যায় তাঁদের। পরিবারের সদস্যরা দেখেন রান্নাঘরের চাল উড়ে গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তাঁরা। স্থানীয়রাও জড়ো হয়ে যান। আতঙ্কিত প্রায় সকলেই।

[আরও পড়ুন: ওমিক্রনের নয়া প্রজাতিই বাড়াচ্ছে বিপদ! পরপর দু’দিন দেশে আক্রান্ত ৬ হাজারের বেশি]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শুভাশিস ঘাসি এবং তাঁর ছেলেকে আটক করেছে। স্থানীয়দের দাবি, ওই বাড়ির ভিতরে ডিনামাইট বা কোনও বিস্ফোরক মজুত করা ছিল। তা থেকেই বিস্ফোরণ। যদিও সেই দাবি খারিজ করেছেন গৃহকর্ত্রী। দাবি, পারিবারিক শত্রুতার জেরে তাঁর ননদ বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছে। বিস্ফোরক নাকি পারিবারিক শত্রুতা, বিস্ফোরণের নেপথ্য কারণের খোঁজে পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সতীর্থ থেকে আত্মীয়, শিশিরের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অলোকের ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার