shono
Advertisement

Breaking News

Suvendu Adhikari

ফলতা হবে মডেল বিধানসভা, মহিলাদের জন্য হেল্পডেস্ক, আর কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

দক্ষিণ ২৪ পরগনার ফলতা হবে মডেল বিধানসভা। আইনশৃঙ্খলা-সহ চিকিৎসা ক্ষেত্র, মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা হবে। এমনই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, তৃণমূল আমলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নজরকাড়া কেন্দ্র ছিল এই ফলতা।
Published By: Suhrid DasPosted: 02:32 PM Jun 17, 2026Updated: 03:10 PM Jun 17, 2026

দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta) হবে মডেল বিধানসভা। আইনশৃঙ্খলা-সহ চিকিৎসা ক্ষেত্র, মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা হবে। এমনই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত, তৃণমূল আমলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নজরকাড়া কেন্দ্র ছিল এই ফলতা। শুধু তাই নয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল চলত এই বিধানসভা কেন্দ্রে। ওই এলাকার 'বেতাজ বাদশা' ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খান। এবার নির্বাচনের সময় ওই এলাকায় ব্যাপক গণ্ডগোলের অভিযোগ উঠেছিল। ফলে ফের ওই বিধানসভায় নির্বাচন ঘোষণা হয়।

Advertisement

রাজ্যের পালাবদলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। এলাকা থেকে পালিয়েও যান। তবে শেষরক্ষা হয়নি। গ্রেপ্তার হওয়ার পর এখন তিনি জেল হেফাজতে। বিজেপি লক্ষাধিক ভোটে জিতেছে সেখানে। এক লহমায় ভেঙে গিয়েছে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। এই অবস্থায় আজ, বুধবার ফলতায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জনকল্যাণ শিবিরে (Jan Kalyan Shivir) গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। ফলতা বিধানসভা কেন্দ্র মডেল বিধানসভা হবে। সেই বার্তা দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করানো হবে। সেই কথাও ঘোষণা হয়েছে।

ফলতায় এসইজেড শিল্পতালুক রয়েছে। সেই শিল্পতালুককে আরও সম্প্রসারণ করা হবে। বন্দরভিত্তিক প্রোগ্রামের পরিকল্পনা করা হবে। সেই ঘোষণা করেছেন তিনি। গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোও আরও উন্নত করা হবে। গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারও থাকবেন। আধুনিক চিকিৎসা সামগ্রী থাকলে হাসপাতালে। শুধু তাই নয়, এলাকায় জনোষধী কেন্দ্র গড়ে তোলা হবে। সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ফলতায় মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির অনুমোদন দেওয়া হচ্ছে। ফলতা থানাকেও আরও শক্তিশালী করা হচ্ছে। মহিলাদের আলাদা হেল্পডেস্কও থাকবে বলে এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement