shono
Advertisement
West Bengal Weather Update

ভরা আষাঢ়েও ঘর্মাক্ত বাংলা, হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্য! ঝেঁপে বৃষ্টি নামবে কবে?

আষাঢ় মাস পড়ে গিয়েছে। খাতায় কলমে বর্ষাকাল শুরু। বঙ্গে ইতিমধ্যে প্রবেশও করেছে বর্ষা। কিন্তু এখনও ঝেঁপে বৃষ্টির দেখা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এখনও চলছে অস্বস্তিকর, হাঁসফাঁস করা গরম। প্রবল আদ্রতাজনিত অস্বস্তি ও মাঘের কারণে কার্যত প্রাণ ওষ্ঠাগত বঙ্গের মানুষজনের।
Published By: Suhrid DasPosted: 11:31 AM Jun 17, 2026Updated: 02:43 PM Jun 17, 2026

আষাঢ় মাস পড়ে গিয়েছে। খাতায় কলমে বর্ষাকাল শুরু। বঙ্গে ইতিমধ্যে প্রবেশও করেছে বর্ষা। কিন্তু এখনও ঝেঁপে বৃষ্টির দেখা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এখনও চলছে অস্বস্তিকর, হাঁসফাঁস করা গরম। প্রবল আদ্রতাজনিত অস্বস্তি ও মাঘের কারণে কার্যত প্রাণ ওষ্ঠাগত বঙ্গের মানুষজনের। কবে এই প্রাণান্তকর পরিস্থিতি কাটবে? কবে থেকে নামবে বৃষ্টি? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির জন্য আরও দিন কয়েক অপেক্ষা করতে হবে। আগামী শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে ঝড়বৃষ্টি। ফলে সাময়িক স্বস্তি মিল্বে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আগামী রবিবার থেকে তাপমাত্রার পারদ নামার ইঙ্গিতও দিয়েছে হাওয়া মোরগ। ঝড়বৃষ্টির পাশাপাশি তীব্র বাজ পড়ার সকর্তকাও জারি করা হয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বাজ পড়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফাইল ছবি।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে, জারি হয়েছে কমলা সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি – এই পাঁচ জেলাতেই সপ্তাহজুড়ে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। খারাপ আবহাওয়ার কারণে ধস নামতে পারে কিছু এলাকায়। নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে নিচু এলাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement