shono
Advertisement
Farakka Landslide

ফরাক্কায় ধসে আটকে পড়া যাত্রীদের ট্রেনেই খাবারের ব্যবস্থা, বিনামূল্যে অতিরিক্ত বাস, জানালেন শুভেন্দু

আটকে থাকা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত বাসের ব্যবস্থা সরকারের। ট্রেনের পরিবর্তে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে দিতে যাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেবে সরকারি বাস।
Published By: Arpita MondalPosted: 03:27 PM Sep 04, 2026Updated: 04:18 PM Sep 04, 2026

মেরামতির মাঝে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ফের ধস (Farakka Landslide) নেমেছে। যার জেরে কিছুটা থমকে যায় মেরামতির কাজ। ধসের জেরে বেঁকে গিয়েছে ওভারহেড ইলেকট্রিক পোল। উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে আটকে বহু ট্রেন। এবার ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য জল-খাবারের বন্দোবস্ত করেছে রাজ্য। আটকে থাকা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত বাসের ব্যবস্থা সরকারের। ট্রেনের পরিবর্তে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে দিতে যাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেবে সরকারি বাস।

Advertisement

কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে। আজ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে ১৮ টি বাস চলবে। দুর্গাপুর-বালুরঘাট রুটে ২ অতিরিক্ত বাস বরাদ্দ করা হয়েছে। মালদহ-কলকাতা রুটে বিশেষ পরিষেবায় ৫ টি বাস চালানো হচ্ছে। যে সমস্ত যাত্রী সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন, তাঁদের জন্য কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে প্রতি এক ঘণ্টা অন্তর সাড়ে ৯টা পর্যন্ত বাস পরিষেবা থাকছে।

ফরাক্কায় রেললাইনে আচমকা ধস নামায় স্তব্ধ হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা। কলকাতা, মালদহ, শিলিগুড়ির মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় নাকাল শয়ে শয়ে যাত্রীরা। এই পরিস্থিতি যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে হাল ধরেছে রাজ্যের পরিবহণ দপ্তর। চালু করা হয়েছে বিশেষ বাস পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ রুটে বেশ কয়েকটি বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে। আজ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে ১৮ টি বাস চলবে। দুর্গাপুর-বালুরঘাট রুটে ২ অতিরিক্ত বাস বরাদ্দ করা হয়েছে। মালদহ-কলকাতা রুটে বিশেষ পরিষেবায় ৫ টি বাস চালানো হচ্ছে। যে সমস্ত যাত্রী সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন, তাঁদের জন্য কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে প্রতি এক ঘণ্টা অন্তর সাড়ে ৯টা পর্যন্ত বাস পরিষেবা থাকছে।

ফরাক্কায় ধসের জেরে মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে আটকে পড়েছে যাত্রীবাহী একাধিক ট্রেন। আটকে থাকা যাত্রীদের জন্য ট্রেনেই জল-খাবারের বন্দোবস্ত করেছে সরকার। প্রশাসনের তরফে ট্রেনে আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে ২০টি সরকারি বাস। আর এই পরিষেবার জন্য কোনও ভাড়া গুনতে হবে না যাত্রীদের। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে, পাশাপাশি যাত্রী নিরাপত্তা ২৪ ঘণ্টা সজাগ আছে সরকার। নবান্ন থেকে যাত্রী সুরক্ষায় আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement