shono
Advertisement

Breaking News

Purulia

রুক্ষ পুরুলিয়ার উন্নয়নে উদারহস্ত তৃণমূল সাংসদরা, ৯ কোটি টাকা দিলেন ঋতব্রত-সহ চারজন

কাজ সংক্রান্ত প্রকল্প রিপোর্ট তৈরি করে নোডাল এজেন্সি কলকাতা কর্পোরেশনের মাধ্যমে এই অর্থ তুলে দিলেন তাঁরা।
Published By: Sucheta SenguptaPosted: 04:03 PM Feb 27, 2026Updated: 04:58 PM Feb 27, 2026

জঙ্গলমহলের রুখাশুখা জেলা পুরুলিয়ার (Purulia) সামগ্রিক উন্নয়নে উদারহস্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদরা। চার সাংসদ মিলে জেলার উন্নয়ন কাজের জন্য প্রায় ৯ কোটি টাকা তুলে দিলে পুরুলিয়া জেলা প্রশাসনকে। চলতি মাসেই প্রকল্প রিপোর্ট তৈরি করে নোডাল এজেন্সি কলকাতা কর্পোরেশনের মধ্য দিয়ে মোট ৮ কোটি ৭০ লক্ষ টাকা পুরুলিয়া জেলা প্রশাসনকে দেন সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বারাইক। এই অর্থ পুরসভা ও ব্লক মিলিয়ে মোট ১৯ টি কাজে ব্যয় করা হবে বলে খবর।

Advertisement

রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন পুরুলিয়ার উন্নয়ন কাজে। ফাইল ছবি

জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল সাংসদদের (TMC MP) মধ্যে সাগরিকা ঘোষ সবচেয়ে বেশি ৪ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছেন। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ১ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন জেলা প্রশাসনকে। সাংসদ সুস্মিতা দেব দিয়েছেন ১ কোটি ২৫ লক্ষ এবং প্রকাশ চিক বরাইকের তরফে দেওয়া হয়েছে ১ কোটি টাকা। এই অর্থে জঙ্গলমহলের ব্লকগুলিতে বেশ কয়েকটি ক্ষুদ্র কাজ হবে। এছাড়া ক্রিটিক্যাল গ্যাপেও কাজে লাগবে এই অর্থ। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রের খবর, সাগরিকা ঘোষের অর্থ ব্যয় করা হচ্ছে মানবাজার ২, কাশীপুর, সাঁতুড়ি, হুড়া, রঘুনাথপুর ১, মানবাজার ১, বরাবাজার, ঝালদা ১, আড়শা ও ঝালদা ২ ব্লকে। তাঁর অর্থে মোট ১০ টি ব্লকে ১১ টি কাজ হবে। ঝালদা ১ ব্লকেই রয়েছে দুটি কাজ। সোলার পাম্প, রাস্তা সংস্কার, ঢালাই রাস্তা নির্মাণের মতো কাজ রয়েছে ওই সাংসদের অর্থে।

সুস্মিতা দেব দিয়েছেন ১ কোটি টাকা।

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অর্থে পাঁচটি কাজ হবে বলরামপুর, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২ ও পাড়া ব্লকে। তার মধ্যে রঘুনাথপুর ২ ব্লকে রয়েছে দুটি কাজ। এই সাংসদের অর্থে বলরামপুর বাসস্ট্যান্ডের উন্নয়ন, বাঁশগড় গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, সেই সঙ্গে রঘুনাথপুর ২ ব্লকে দীর্ঘদিনের দাবি থাকা চেলিয়ামতে বাউরি সমাজের কমিউনিটি হল নির্মাণ রয়েছে। এছাড়া পাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও কয়েকটি কাজ হবে এই সাংসদের দেওয়া অর্থে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অর্থে পাঁচটি কাজ হবে বলরামপুর, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২ ও পাড়া ব্লকে। ফাইল ছবি

সাংসদ সুস্মিতা দেবের ১ কোটি ২৫ লক্ষ টাকায় বান্দোয়ান ও মানবাজার ১ ব্লকে কাজ হবে। বান্দোয়ানে গুড়ুর হাসপাতালের কয়েকটি কাজ ছাড়া মানবাজার ১ ব্লকের বিভিন্ন গ্রামে সোলার লাইট বসানো হবে। সাংসদ প্রকাশ চিক বরাইকের দেওয়া অর্থে পুরুলিয়া পুরসভার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাঁর দেওয়া অর্থে পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে কর্পূর বাগান এলাকায় কাউ শেডের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করা হবে। পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই শহরে দাবিদারহীন গরুদের নিয়ে ব্যাপক সমস্যায় রয়েছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। ফলে গরু রাখার জায়গা ভীষণই প্রয়োজন হয়ে উঠেছিল। রাজ্যসভার ওই সাংসদদের দেওয়া অর্থে সেই সমস্যা মিটতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement