shono
Advertisement
Helmet

হেলমেট-সিটবেল্ট পরে সেলফি তুললেই কেল্লাফতে! মিলবে নগদ ৫০০ টাকা

ব্যাপারটা কী?
Published By: Tiyasha SarkarPosted: 04:57 PM Aug 03, 2026Updated: 09:21 PM Aug 03, 2026

হেলমেট পরেছেন? সিট বেল্ট বেঁধেছেন? এবার সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেই পেয়ে যেতে পারেন নগদ ৫০০ টাকা! আমজনতাকে সচেতন করতে অভিনব উদ্যোগ কৃষ্ণনগর পুলিশ জেলার।

Advertisement

দুর্ঘটনা রোধে রাজ্যের তরফে বরাবরই আমজনতাকে সতর্ক করা হয়। বাধ্যতামূলক করা হয়েছে হেলমেট, সিটবেল্ট। আইন ভাঙলে ফাইনও দিতে হয়। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে হেলমেট ছাড়াই রাস্তায় বের হন। এই সমস্যা মোকাবিলায় পুরস্কার চালু করল কৃষ্ণনগর পুলিশ। জানা গিয়েছে, হেলমেট পরে অথবা সিটবেল্ট পরা ছবি Facebook, X (Twitter) অথবা Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করতে হবে। পোস্টের সঙ্গে ব্যবহার করতে হবে #selfiekpd হ্যাশট্যাগ। প্রচারিত তথ্য অনুযায়ী, প্রতিদিন অংশগ্রহণকারীদের পোস্ট করা ছবিগুলির মধ্য থেকে পাঁচজনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ৫০০ টাকা করে পুরস্কার। অর্থাৎ প্রতিদিন মোট ২,৫০০ টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে।

অংশগ্রহণের জন্য QR Code স্ক্যান করার পাশাপাশি krishnanagarPD.com/traffic ওয়েবসাইটেও যেতে পারেন। সেখানে প্রচার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই পুরস্কারের মূল উদ্দেশ্য হল মানুষের অভ্যেস বদলানো। তবে পুলিশের এই উদ্যোগে অংশ নিতে গিয়ে যাতে উলটে বিপদ না ঘটে, সেদিকেও নজর রাখার কথা বলা হচ্ছে। নিরাপদ যান চলাচলের বার্তা ছড়িয়ে দিতে পুলিশের এই অভিনব উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement