shono
Advertisement

দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন, ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী

মেঘাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। The post দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন, ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 AM Nov 13, 2017Updated: 04:46 PM Sep 24, 2019

নিজস্ব সংবাদদাতা: কোন্নগর মনসাতলায় এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। শনিবার রাতে ওই কলেজ ছাত্রী মেঘা কুণ্ডু (২০)-কে কোন্নগরের একটি আবাসনে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন বাবা দীপক কুণ্ডু। স্থানীয়দের সাহায্যে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তরপাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর কেস শুরু করলেও মৃতা ওই কলেজ ছাত্রীর পরিবারের দাবি, মেঘাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন তাঁর প্রেমিক।

Advertisement

[সন্ধে নামলেই বাড়িতে ধেয়ে আসছে ঢিল, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসীরা]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেঘার মা ২০০৮ সালে সন্তানের জন্ম দিতে গিয়ে কলকাতার হাসপাতালে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই মেঘা কলকাতার চিড়িয়ামোড়ে মামার বাড়িতে মানুষ। মাস তিনেক হল কোন্নগরের আবাসনে বাবা দীপক কুণ্ডুর সঙ্গে তিনি থাকতে শুরু করেন। বাবা দীপক কুণ্ডু পোশাক ব্যবসায়ী। মেঘা কলকাতার মণীন্দ্র কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বর্তমানে কিছুদিন হল কোন্নগরের বাড়ি থেকেই কলেজে যাতায়াত করতেন। শনিবার রাত ৯ টায় দীপকবাবু কাজ সেরে বাড়ি ফিরে দেখেন মেয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে। মৃতার দিদি রিঙ্কু ও তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, কলেজে পড়াশোনার পাশাপাশি মেঘা বেলঘড়িয়ায় একটি মোবাইল কোম্পানির সার্ভিস সেন্টারে কাজ করতেন। কলকাতায় চিড়িয়ামোড়ে মামার বাড়িতে থাকাকালীন পাশের পাড়ার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দীর্ঘদিনের এই প্রেমের সম্পর্কে সম্প্রতি ছেদ পড়েছিল।

রিঙ্কু ও তাঁর পরিবারের অভিযোগ, এ নিয়ে শুক্রবার মেঘার সঙ্গে তাঁর তীব্র বচসা হয়। তারপরই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন মেঘা। তাঁদের অভিযোগ, প্রেমিকই মেঘাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। মৃতার দিদি রিঙ্কু জানান, মানসিক ধাক্কা সামলে তাঁরা মেঘার প্রেমিকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। তাঁরা মেঘার প্রেমিকের কঠোর শাস্তির দাবি করেছেন।

[শাড়িতেই আস্ত রামায়ণ, বিশ্বের দরবারে পুরস্কৃত বাংলার এই শিল্পী]

The post দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন, ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার