shono
Advertisement

বিদেশের সোনা গলিয়ে ‘দেশি’ বার, শহরে ফাঁস বড়সড় পাচার চক্র

উদ্ধার কোটি টাকার সোনা। The post বিদেশের সোনা গলিয়ে ‘দেশি’ বার, শহরে ফাঁস বড়সড় পাচার চক্র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 PM Jun 04, 2018Updated: 09:07 AM Jun 05, 2018

অর্ণব আইচ: সোনা পাচারের পর আর ঝুঁকি নেয়নি পাচাকারীরা। পুরো সোনা গলিয়ে নিজেদের মতো তৈরি করেছিল ‘বার’, যার একেকটির ওজন এক কিলোগ্রাম। সোমবার বড়বাজারে হানা দিয়ে ছয় কিলোগ্রাম সোনার বাট উদ্ধার করল শুল্ক দপ্তর। যার আনুমানিক বাজারদর ১ কোটি ৯০ লাখ টাকা। চক্রের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদ ও বিহারের গয়ার দু’জন পাচারকারীকে। তাদের কাছ থেকে চার কোটি টাকা উদ্ধার করেছেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা।

Advertisement

[চিকিৎসার গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বর্ধমানের নার্সিংহোম]

এদিকে, অন্য একটি ঘটনায় এক সোনার গয়না কারিগরের বিরুদ্ধে সোনা চুরির অভিযোগ জানালেন এক স্বর্ণব্যবসায়ী। এই বিষয়ে উত্তর কলকাতার সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দমদমের স্বর্ণব্যবসায়ী সুজয় বাকুলি অভিযোগ করেন, দু’মাস আগে তিনি সিঁথির কালীচরণ ঘোষ রোডের এক গয়না কারিগরকে প্রায় ৩২৫ গ্রাম সোনা দেন গয়না তৈরির জন্য। সঙ্গে গয়নার ডিজাইনও দেন। কয়েকদিন পর হাতে গয়না পেয়ে তাঁর সন্দেহ হয়। অভিযোগ, মাত্র ৭৯ গ্রাম সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। বাকি সোনা কারিগরের কাছ থেকে চাওয়া সত্ত্বেও তাঁকে দেওয়া হয়নি। প্রায় ২৪৬ গ্রাম সোনার গয়না ওই কারিগর হস্তগত করেছে বলে অভিযোগ স্বর্ণব্যবসায়ীর। অভিযুক্ত কারিগরের আসল বাড়ি পূর্ব মেদিনীপুরে। সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

[রাজনীতিই ভেঙেছিল সম্পর্ক, গুরু-শিষ্যের মিলনে এখন খুশির হাওয়া দুর্গাপুরে]

অন্যদিকে, শুল্ক দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সাধারণত বিস্কুট ও ছোট ‘বার’-এর আকারেই বিদেশ থেকে পাচার হয় সোনা। সম্প্রতি প্রচুর সোনার বিস্কুট ও ‘বার’ গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে, যেগুলিতে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া বা মধ্য প্রাচ্যের ছাপ দেওয়া। আবার চিন থেকে উত্তরবঙ্গে সোনা পাচারের প্রমাণ মিলেছে। শুল্ক দপ্তর নিশ্চিত, এদিন উদ্ধার হওয়া সোনাও বিদেশ থেকে চোরাপথে এই দেশে আসে। উত্তরপ্রদেশ ও বিহারের সোনা পাচারের একটি গ্যাং বিদেশের সোনার বিস্কুট ও ‘বার’ গলিয়ে নিজেদের মতো এক কিলোগ্রামের ‘বার’ তৈরি করে। এভাবে ৬টি ‘বার’ তারা এদিনই বড়বাজারের সোনাপট্টিতে নিয়ে আসে। একটি দোকানে পাচার করার সময়ই গোপন সূত্রে খবর পেয়ে ওই সোনা ধরে ফেলে শুল্ক দপ্তর। ধৃতদের জেরা করে চক্রের অন্যদের সন্ধান চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

The post বিদেশের সোনা গলিয়ে ‘দেশি’ বার, শহরে ফাঁস বড়সড় পাচার চক্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement