shono
Advertisement

Breaking News

West Bengal Weather Update

বৃষ্টি থেকে মুক্তি নেই! নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়াফলায় ভাসবে দক্ষিণবঙ্গ, জারি হলুদ সতর্কতা

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Published By: Tiyasha SarkarPosted: 11:27 AM Aug 07, 2026Updated: 12:38 PM Aug 07, 2026

গত কয়েকদিন ধরে বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। শুক্রবার সকাল থেকেও বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ একাধিক জেলা। সকলেরই প্রশ্ন, রোদের দেখা মিলবে কবে। কিন্তু এখনও সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। বরং আরও জটিল হবে পরিস্থিতি। জানা যাচ্ছে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়াফলায় আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। ৭ জেলায় জারি হলুদ সতর্কতা। তবে উত্তরের পরিস্থিতি বদলাবে। কমবে বৃষ্টির পরিমাণ। ধীরে ধীরে স্বাভাবিক হবে জনজীবন। 

Advertisement

শুক্রবার সাত জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গী হবে বজ্রপাত। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি।

হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর জেরেই রবিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি। জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার সাত জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গী হবে বজ্রপাত। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। তবে ভারী বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তাই চেষ্টা করুন খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোর। বেরলে অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement