shono
Advertisement

মাসিক বেতন বেড়ে দাঁড়াল ২৭,০০১ টাকা, তবুও নেবেন না মুখ্যমন্ত্রী

বিধানসভায় পাশ হল বিল। The post মাসিক বেতন বেড়ে দাঁড়াল ২৭,০০১ টাকা, তবুও নেবেন না মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Mar 11, 2017Updated: 08:39 AM Mar 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে কম বেতনের মুখ্যমন্ত্রী তিনি৷ মাত্র সাড়ে আট হাজার টাকা৷ যদিও একটি পয়সাও নেন না৷ শুক্রবার বিধানসভায় বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল পাস হওয়ায় পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বেড়ে দাঁড়াল ২৭০০১ টাকা৷ এবারও তিনি নিজের সিদ্ধান্তেই অনড় থাকছেন৷ নিজের বই ও গান লেখা থেকে প্রাপ্ত রয়্যালটির টাকা দিয়েই নিজের খরচ চালিয়ে নেবেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

মাত্র ৫১ ভোট পেয়ে শোচনীয় হার প্রতিবাদের মুখ শর্মিলার

মমতা দীর্ঘ সময় লোকসভার সদস্য ছিলেন৷ কিন্তু কখনও বিমানে বিজনেস ক্লাসে চড়েননি৷ এখন তাঁর পেনশন পাওয়ার কথা মাসিক পঞ্চান্ন হাজার৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাও নিচ্ছেন না৷ ব্যবহার করেন না সরকারি গাড়ি৷ সরকারি অর্থ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের কথা এদিন বিধানসভায় উল্লেখ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বেতনসহ আনুষঙ্গিক ভাতা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সব মেলালে টাকার অঙ্কটা খারাপ নয়৷ ৮৬,৩০১ টাকা৷ কিন্তু তিনি কিছুই নেবেন না৷ পার্থবাবু বলেন, “মুখ্যমন্ত্রী যা করেছেন, সারা দেশে সেই নজির নেই৷”

চরমে লালফৌজের যুদ্ধপ্রস্তুতি, নিশানায় আমেরিকা

এদিন বিধানসভায় বেতন বিল পাস হল৷ এখন মন্ত্রীরা বেতন পাবেন ২২ হাজার টাকা৷ আগে পেতেন ৭৫০০ টাকা৷ প্রতিমন্ত্রীদের বেতন ৭৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ২১,৯০০ টাকা৷ ১১,৭০০ টাকা থেকে স্পিকারের পেতেন বেড়ে দাঁড়াল ২৭,০০০ টাকা৷ ডেপুটি স্পিকার পাবেন ২১,৯০০ টাকা৷ মাইনে বাড়ছে বিরোধী দলনেতারও। ১০,২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার টাকা৷ বিধায়কদের বেতনও বাড়ানো হল পাঁচ হাজার টাকা৷ তবে কমিটি মিটিং ও ভাতা মেলালে একজন বিধায়কের মোট বেতন ৩৮ হাজার টাকা৷ সেটার সঙ্গে যুক্ত হল আরও পাঁচ হাজার টাকা৷ মন্ত্রীরা বিধায়কদের থেকে কম পেতেন৷ এবার থেকে আর সেটা থাকবে না৷

মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়

এদিকে, বামফ্রন্ট জানিয়ে দিয়েছে তাদের কোনও বিধায়ক বর্ধিত ভাতা নেবেন না৷ জোটসঙ্গী কংগ্রেসের অবশ্য ভিন্ন্ সুর৷ তাদের সহকারী দলনেতা নেপাল মাহাতো সভার মধ্যে প্রস্তাব দেন, অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানো হোক৷ নেপালবাবু বলেন, ‘আমরা বর্ধিত বেতন নেব৷ তবে যা বৃদ্ধি হয়েছে তা আশানুরূপ নয়৷’ বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আবার উল্টো সুরে বলেন, ‘নিজেদের বেতন নিজেরাই বাড়াচ্ছি এটা হতে পারে না৷ একটি কমিটি বা কমিশন গড়ে দিক রাজ্য৷’ বিল পেশের পর নিজেদের বক্তব্য রেখেই বেরিয়ে যান বিরোধী বাম-কংগ্রেস বিধায়করা৷ পার্থবাবু বলেন, ‘সুজনবাবু ভয় পাচ্ছন দ্রুত প্রাক্তন হয়ে যাবেন বলে৷’

অ্যাসিড আক্রান্তকে ক্ষতিপূরণ, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেবে রাজ্য

The post মাসিক বেতন বেড়ে দাঁড়াল ২৭,০০১ টাকা, তবুও নেবেন না মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement