shono
Advertisement

আদালতের লকআপের ১০ ইঞ্চি পুরু দেওয়াল কেটে পালাল বন্দি, তাজ্জব পুলিশ

বন্দি পালানোর ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Posted: 07:34 PM Aug 04, 2017Updated: 02:04 PM Aug 04, 2017

সৌরভ মাজি, বর্ধমান: বর্ধমান জেলা আদালতের পুলিশ লকআপের শৌচাগারের দেওয়াল কেটে পালাল এক বন্দি। শুক্রবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হুলুস্থুল পড়ে যায় আদালত চত্বরে। আইনজীবী থেকে শুরু করে বহু মানুষ ভিড় জমান। প্রায় দশ ইঞ্চি পুরু দেওয়াল কেটে পালানোর ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, এজলাসে পেশ করার আগে ধৃতদের লকআপে রাখা হয়। সংলগ্ন জায়গায় রয়েছে ওই শৌচাগার। ওই বন্দি শৌচাগারে ঢুকে ভিতর থেকে বন্ধ করে দেয়। তারপর দেওয়াল কাটে। চৌকো করে দশ বাই দশ ইঞ্চি মাপের দেওয়ালের অংশ কাটে। তারপর সেখান দিয়ে চম্পট দেয়। গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল ওই দুষ্কৃতী। দেওয়াল কাটতে সময় লেগেছে অনেকটাই। তাছাড়া বাইরেই রয়েছে সাইকেল স্ট্যান্ড। বহু মানুষের যাতায়াত বাইরের ওই অংশ দিয়ে। কারও নজরে না পড়াটাও বিস্ময়কর ।

কুখ্যাত দুষ্কৃতী টনটন মিশ্র ওরফে বাবা ওরফে পণ্ডিতজি হল পলাতক দুষ্কৃতী। বাড়ি বিহারের জামুই জেলার লক্ষ্মীপুর থানার আকমপুর গ্রামে। মাদক পাচার, অস্ত্র কারবারে জড়িত। সুপারি কিলারও। তিন বছর আগে বিহারের কোর্ট লকআপ থেকেও একবার পালিয়েছে। কয়েকমাস আগে আশ্রয় নেয় কুলটি এলাকায়। মাদক উদ্ধার হয় তার কাছে। তার আগে অন্ডাল থানার পুলিস কয়েকজন দুষ্কৃতীকে ধরে। তারা টনটনকে গাঁজা দিতে যাচ্ছিল। সেই মামলায় অন্ডাল পুলিস টনটনকে গ্রেপ্তার দেখায়। টনটন ও তার সঙ্গীরা বর্ধমান জেলে ছিল। এদিন বর্ধমান আদালতে তাদের হাজিরা ছিল। কোর্ট লকআপে দুপুর ১২টা নাগাদ শৌচাগারে যায় টনটন। বাকিরা লকআপে হই-হট্টগোল শুরু করে। শাবল জাতীয ধাতব জিনিস উদ্ধার হয়েছে শৌচাগার থেকে। সেটা দিয়েই দেওয়াল কাটা হয় বলে মনে করছে পুলিশ। অনুমান, টনটনের শাগরেদরাই পালাতে সাহায্য করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার