shono
Advertisement
Alia Bhatt

'আলফা' গতিতে অগ্রিম টিকিট বুকিং, পয়লা দিনে ১০ কোটির গণ্ডি পেরবে আলিয়ার ছবি?

আগামী ৩ জুলাই সিনেপর্দায় মুক্তি পাবে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত 'আলফা'। পয়লা জুলাই থেকেই শুরু হয়ে গিয়েছে সিনেমার অগ্রিম টিকিং বুকিং।
Published By: Kasturi KunduPosted: 02:18 PM Jul 02, 2026Updated: 03:14 PM Jul 02, 2026

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে যাঁর নাম উঠে আসে, তিনি মহেশ কন্যা আলিয়া ভাট। যে কোনও চরিত্রে আলিয়ার সাবলীল অভিনয় বারবার দাগ কেটেছে দর্শকের মনে। এখন তো আবার আলিয়ার নামের সঙ্গে জুড়েছে নতুন বিশেষণ 'আলফা'। শিব রাওয়াইলের নির্দেশনায় দর্শকের দরবারে ধরা দিতে প্রস্তুত 'আলফা' আলিয়া (Alia Bhatt)। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে তুখড় অ্যাকশন অবতারে ইতিমধ্যেই তাক লাগিয়েছেন।

Advertisement

মারপিটের মারপ্যাঁচে এমন কাঁপন ধরালেন যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘আলফা মেল’রাও। ‘আলফা’র পয়লা ঝলক দেখেই দর্শক-অনুরাগীরা বক্স অফিসে হাজার কোটির গণ্ডি পেরনোর ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। সেই ভাবনাকে সত্যি করেই যেন 'আলফা' গতিতে বিকোচ্ছে সিনেমার অগ্রিম টিকিট। আগামী ৩ জুলাই সিনেপর্দায় মুক্তি পাবে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত 'আলফা'। পয়লা জুলাই থেকেই শুরু হয়ে গিয়েছে সিনেমার অগ্রিম টিকিং বুকিং।

'আলফা' অ্যাকশনে অগ্নিপরীক্ষা আলিয়ার!

দেশের বিভিন্ন বড় শহরে টিকিট বিক্রির হার দ্রুত গতিতে বাড়ছে তা বলাই বাহুল্য। স্যাকনিকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে 'আলফা'র জন্য প্রায় ২,৩৯০টি শো নির্ধারিত হয়েছে। অগ্রিম বুকিং শুরুর প্রথম চব্বিশ ঘণ্টায় ‘আলফা’র ১০,২৯৩টি টিকিট বিক্রি হয়েছে। যা থেকে প্রায় ৪১.০৫ লক্ষ টাকা আয় হয়েছে। ব্লক করা আসন যুক্ত করলে সিনেমা মুক্তির আগে অগ্রিম কালেকশন প্রায় ১.৫২ কোটিতে পৌঁছেছে।

রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ে এগিয়ে মহারাষ্ট্র। যেখানে ব্লক করা আসনসহ প্রায় ৩৪.৭৬ লক্ষ টাকার বুকিং হয়েছে। এরপরই রয়েছে দিল্লি, যেখানে অগ্রিম বুকিং হয়েছে ৩৪.৩৫ লক্ষ টাকার। গুজরাট থেকে এসেছে প্রায় ১০.৬৬ লক্ষ টাকার বুকিং। বর্তমান শিল্পমহলের অনুমান অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ‘আলফা’ প্রায় সাতদ থেকে আট কোটি টাকা আয় করতে পারে।

'আলফা'য় আলিয়া ভাট যেন ক্ষুধার্ত হায়না

যদিও শুরুটা একটু স্থিতিশীল বলেই মনে করা হচ্ছে।তবে মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া এবং ওয়াক-ইন টিকিট বিক্রির ওপরই শেষ পর্যন্ত ছবির প্রথম দিনের আয় অনেকটাই নির্ভর করবে। এই মুহূর্তে সিনে বিশেষজ্ঞ ও হলমালিকদের প্রশ্ন, প্রথমদিনে দশ কোটির গণ্ডি পেরোতে পারবে আলিয়ার 'আলফা'? মুক্তির আগে এই ইতিবাচক সাড়া বক্স অফিসে বিরাট সাফল্য এনে দিতে পারে কি না এখন সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement