shono
Advertisement

রেষারেষির জেরে নয়ানজুলিতে উলটে গেল বাস, মৃত্যু মহিলা ও শিশুর

মর্মান্তিক দুর্ঘটনা হুগলির আরামবাগে৷ The post রেষারেষির জেরে নয়ানজুলিতে উলটে গেল বাস, মৃত্যু মহিলা ও শিশুর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:19 PM Jul 09, 2018Updated: 01:07 PM Jul 09, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি:  যাত্রী তোলাকে কেন্দ্র করে দুটি বাসের রেষারেষি৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেল নয়ানজুলিতে৷ এক মহিলা ও চার বছরের শিশুর মৃত্যু৷ আহত ৩৫ জন যাত্রী৷ সোমবার সকালে দুর্ঘটনা ঘটল হুগলির আরামবাগের জয়রামপুরে৷ আহতেরা ভরতি আরামবাগ মহকুমা হাসপাতালে৷

Advertisement

[কথা রাখেনি প্রশাসন, চাঁদা তুলে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ স্থানীয়দের]

যাত্রী হোক বা না হোক, মাস গেলে বেতন পেয়ে যান সরকারি বাসের চালক ও কন্ডাক্টররা৷ চাকরির অন্য সুযোগ-সুবিধাও পান তাঁরা৷ কিন্তু, বেসরকারি বাসে অন্য ব্যবস্থা৷ কমিশনের ভিত্তিতে কাজ করতে হয় চালক ও কন্ডাক্টরদের৷ বাসে যত বেশি যাত্রী উঠবেন, তত বেশি কমিশন৷ তাই যাত্রী তোলাকে কেন্দ্র করে একই রুটের বেসরকারি বাসগুলির মধ্যে রীতিমতো রেষারেষি চলে৷ আর এই রেষারেষি করতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা৷ প্রাণ যায় নিরীহ যাত্রীদের৷ সোমবার ঠিক যেমনটা ঘটল হুগলির আরামবাগের জয়রামপুরে৷

আরামবাগ থেকে বন্দর এলাকা পর্যন্ত চলে একাধিক বেসরকারি বাস৷ যাত্রীও কম হয় না৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে আরামবাগ থেকে বন্দর যাওয়ার পথে রেষারেষি করছিল দুটি বেসরকারি বাস৷ জয়রামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসে উলটে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন৷ আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা হাসপাতালে৷ এক মহিলা ও শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ হাসপাতালে ভরতি আরও ৩৫ জন৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

[উত্তরবঙ্গে কমছে হাতির সংখ্যা! ধন্দে খোদ বনকর্তারাই]

The post রেষারেষির জেরে নয়ানজুলিতে উলটে গেল বাস, মৃত্যু মহিলা ও শিশুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement