shono
Advertisement

Breaking News

Yuba Sathi

যুবসাথীর ফর্ম ফিলআপ তো করেছেন, অ্যাপ্রুভ হয়েছে কি? জেনে নিন এক ক্লিকেই

পদ্ধতি জেনে এখনই চেক করে নিন নিজের ফর্মের স্টেটাস।
Published By: Tiyasha SarkarPosted: 01:16 PM Feb 22, 2026Updated: 03:21 PM Feb 22, 2026

রাজ্যের বেকার যুবক-যুবতীদের কথা ভেবে যুবসাথী (Yuba Sathi) প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বহু শিক্ষিত বেকার এই ভাতার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করেছেন। কিন্তু আদৌ সঠিকভাবে আপনার নাম নথিভুক্ত হয়েছে কি? নাকি কোনও গন্ডগোলে বাদ পড়েছে? সহজেই জেনে নিতে পারেন মোবাইলের মাধ্যমে। চলুন জেনে নিন পদ্ধতি।

Advertisement

১. প্রথমে চলে যান https://apas.wb.gov.in/ - এই ওয়েবসাইটে।

যুবসাথীর ওয়েবসাইটে ঢুকে ক্লিক করুন চেক স্টেটাস অপশনে।

২. খুলবে একটি পেজ। সেখানে দেখতে পাবেন, 'ক্লিক টু অ্যাপ্লাই'।

৩. ক্লিক করুন 'ক্লিক টু অ্যাপ্লাই' অপশনে।

৪. এরপর খুলবে একটা নতুন পেজ। সেখানে পাবেন 'চেক স্টেটাস' অপশন।

৫. ক্লিক করলে খুলে যাবে নতুন পেজ, সেখানে আবেদনপত্রে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি দিন। সাবমিট করলে একটি ওটিপি যাবে মোবাইলে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিন।

৬. যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে স্ক্রিনে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নম্বর ভেসে উঠবে। তাহলে আর চিন্তা করার কোনও কারণ নেই। তবে আপাতত শুধুমাত্র সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কি না, সেটুকই জানতে পারবেন। এরপর রয়েছে ঝাড়াই-বাছাই, তাতে নাম বাদ গেলে তা এখনই জানার কোনও উপায় নেই।

প্রসঙ্গত, আগামী ২৫ তারিখ পর্যন্ত রয়েছে যুবসাথী প্রকল্পে আবেদনের সুযোগ। অনলাইনে আবেদন করতে প্রথমে চলে যান https://apas.wb.gov.in – এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ‘ক্লিক টু অ্যাপ্লাই’। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। চাইলে রাজ্য সরকারের তরফে বিধানসভা কেন্দ্র ভিত্তিতে যে ক্যাম্প চালু করা হয়েছে সেখানে গিয়েও আবেদন করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement