সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া শহরে দুষ্কৃতীদের দৌরাত্ব্য। খাবার দিতে দেরি হওয়ায় এক রেস্তরাঁ কর্মীকে বেধড়ক মারধর। থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত পলাতক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার কদমতলায়।
[বধূর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পূর্ব যাদবপুরে, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের]
মধ্য হাওড়ার অত্যন্ত জনবহুল এলাকা কদমতলা। সেখানে একাধিক বার কাম রেস্তেরাঁ রয়েছে। রাতে অনেকেই রেস্তরাঁয় খাবার খেতেন আসেন। শনিবারও ব্যক্তিক্রম ছিল না। কিন্তু, খাবার দিতে দেরী হওয়ার আক্রান্ত হলেন এক রেস্তরাঁ কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত এগারোটা নাগাদ কদমতলা এলাকার ওই রেস্তরাঁয় রাতে খাবার খেতে আসেন স্থানীয় এক যুবক। কিন্তু, তিনি যে খাবারের অর্ডার দিয়েছিলেন, সেই খাবারটি রান্না চলছিল। ফলে খাবার পরিবে্শন করতে কিছুটা দেরি হয়ে যায়। আর তাতেই মেজাজ হারান ওই যুবক। রেস্তরাঁ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। অভিযোগ, বচসা চলাকালীন এক কর্মীর উপর চড়াও হন ওই যুবক। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি হাতে বাইরে চলে যাচ্ছে ব্যাটরা থানায় খবর দেন রেস্তরাঁ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু, ততক্ষণে চম্পট দিয়েছে অভিযুক্ত। গোটা ঘটনা ছবি ধরা পড়েছে রেস্তরাঁর সিসিটিভি ক্যামেরা। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ধরার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক এলাকায় সমাজবিরোধী বলেই পরিচিত। নানা দুষ্কর্মের সঙ্গে জড়িত সে। পুলিশের খাতায়ও নাম আছে ওই যুবকে। ওই রেস্তরাঁ মাঝেমধ্যে খেতে আসে সে।
[চিৎপুরে বেআইনি মদের কারবার বন্ধ করতে গিয়ে মাথা ফাটল অ্যাডিশনাল ওসির]
The post খাবার দিতে দেরি, হাওড়ায় রেস্তরাঁ কর্মীকে বেধড়ক মার যুবকের appeared first on Sangbad Pratidin.
