shono
Advertisement

পুজোর আগে প্রচুর বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার রাজ্যে

বাড়ির মালিকের খোঁজে চলছে তল্লাশি। The post পুজোর আগে প্রচুর বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার রাজ্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Sep 22, 2017Updated: 08:48 AM Sep 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পুজোর আগে প্রচুর বিস্ফোরক উদ্ধার রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার শালতোড়া থানার ধানতলা গ্রাম থেকে উদ্ধার হল বিশাল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক তৈরির সামগ্রী।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধানতলা গ্রামের একদিকে একটি ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে ৫১ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় রাসায়নিক দেখতে পান পুলিশ আধিকারিকরা।

[পুজোর মুখে বন্ধ ট্রেন-মেট্রো, চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের]

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই গ্রাম সংলগ্ন একটি ফাঁকা জায়গায় হানা দেয় পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের দাবি, কয়লা ও পাথরের চাঁই ভাঙার জন্য যে ধরনের বিস্ফোরক ব্যবহার হয়, তাতে এই অ্যামোনিয়াম নাইট্রেট থাকে। ওই এলাকায় এক ব্যক্তির এই ধরনের বিস্ফোরক সামগ্রী মজুত করার লাইসেন্সও রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তবে এত পরিমাণে বিস্ফোরক কেন মজুত করা ছিল, তার তদন্ত চলছে।

ওই বিস্ফোরক কোথা থেকে এল, তার উৎস খুঁজে দেখছে পুলিশ। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই বাড়ির মালিকের খোঁজে তলছে তল্লাশি।

[বিসর্জন মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য]

এদিকে, উৎসবের মুখে নিরাপত্তা নিয়ে শুক্রবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে এখনও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক, আগ্লেয়াস্ত্র। ফলে প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা।

The post পুজোর আগে প্রচুর বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার রাজ্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার