shono
Advertisement

দিঘায় উদ্ধার কাটা মুন্ডু, চোখ কপালে স্থানীয়দের

দেহর খোঁজে শুরু চিরুনি তল্লাশি।
Posted: 03:59 PM Feb 04, 2024Updated: 05:06 PM Feb 04, 2024

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় উদ্ধার কাটা মুন্ডু। বাইপাস লাগোয়া বিলামুড়িয়ার খালে মুন্ডুটি ভাসতে দেখেন স্থানীয়রা। ওই খালে দেহর জন্য তল্লাশি চলে। তবে এখনও দেহের সন্ধান পাওয়া যায়নি।

Advertisement

রবিবার সকালে খালের জলে একটি মুন্ডু ভাসতে দেখেন স্থানীয়রা। দিঘা থানায় খবর দেওয়া হয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। কাটা মুন্ডুটি উদ্ধার করে। তবে দেহ উদ্ধারের জন্যে পুলিশ খালের জলে তল্লাশি শুরু করেছে। কয়েক ঘন্টার তল্লশির পরেও দেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র বলেন, “খালের জলে একটি কাটা মুন্ডু উদ্ধার হয়েছে। এখনও দেহের কোন সন্ধান পাওয়া যায়নি। তবে দেহ উদ্ধারের জন্যে খালের জলে তল্লাশি চলছে।”

[আরও পড়ুন: ৪ দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ! ক্ষোভের মুখে পুলিশ]

মুন্ডুটি কার, তা এখনও জানা যায়নি। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দূরে কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গিয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনও দেখেনি স্থানীয়রা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সৈকত শহরে আতঙ্ক ছড়িয়েছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: রাজ্যসভায় বিজেপির প্রার্থী কারা? দিল্লিতে চারজনের নাম পাঠাল বঙ্গের গেরুয়া ব্রিগেড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার