shono
Advertisement
Humayun Kabir

হুঙ্কারই সার! 'স্যাটাভাঙা' মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন

রবিবার দ্বিতীয়বার শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর।
Published By: Arpita MondalPosted: 12:19 PM Jul 19, 2026Updated: 12:30 PM Jul 19, 2026

'স্য়াটাভাঙা' মন্তব্যে হুমায়ুন কবীরের চড়কিপাক চলছেই। কখনও এ থানা, তো কখনও ও থানা। 'সবক' শেখাতে রেজিনগর ও শক্তিপুর থানা কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে হুমায়নকে। রবিবার দ্বিতীয়বার শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর। রবিবার সকাল ১১টা নাগাদ থানায় হাজিরা দেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, এর আগে ৩ জুলাই শক্তিপুর থানায় তলব করে নোটিশ দেওয়া হয়, সেই হাজরা এড়িয়ে ছিলেন হুমায়ুন। ঠিক এরপরের দিনই দীর্ঘ চারঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে রেজিনগর থানার পুলিশ। সেদিন থানায় ঢোকার মুখে হুমায়ুন বলেন, "আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে।" হুমায়ুনের গ্রেপ্তারি নিয়ে আশঙ্কার মাঝেই তদন্তকারীরা জানিয়েছিলেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তাঁরা। ১৪ ই জুলাই ফের তাঁকে ডেকে পাঠায় রেজিনগর থানা। সেদিনও ফের চারঘণ্টার বেশি সময় পুলিশি জেরার মুখোমুখি হতে হয় হুমায়ুন কবীরকে। থানা থেকে বেরিয়ে পুলিশকে 'দলদাস' বলে আক্রমণও শানিয়েছিলেন এজেইউপি বিধায়ক। ঠিক সেই দিনই তাঁর কাছে দ্বিতীয় নোটিস যায় শক্তিপুর থানা থেকে। সেই নোটিসের জবাব দিতেই এদিন থানায় পৌঁছে যান আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। একের পর এক হুমকি-হুঁশিয়ারি দিয়েও মাথা নিচু করে থানায় যেতে হচ্ছে বিতর্কে 'একাই একশো' নেতাকে।

গত ২৬ জুন রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন হুমায়ুন। এই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে ‘সবক’ শেখানোর হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই এজেইউপি নেতার বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় থানায় ঘুরতে হচ্ছে তাঁকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর বিতর্কিত মন্তব্য-মামলায় আগেই আমজনতা উন্নয়ন পার্টির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement