shono
Advertisement
TMC Party office

গোঘাটে তৃণমূলের আশ্চর্য পার্টি অফিস! তালা খুলতেই উদ্ধার শতাধিক রেশন ও জব কার্ড

শুক্রবার গোঘাটের নলডুবি এলাকায় তৃণমূল কংগ্রেসে তালা বন্ধ পার্টি অফিস খোলানো হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বিশ্বজিৎ ঘোষের কাছে থাক চাবি নিয়ে তৃণমূলের পার্টি অফিসটি খোলা হয়। তারপরই সেখানে মেলে প্রচুর রেশন ও জব কার্ড।
Published By: Subhankar PatraPosted: 03:28 PM May 29, 2026Updated: 04:10 PM May 29, 2026

তৃণমূলের পার্টি অফিস যেন আশ্চর্য প্রদীপ! তালা খুলতেই মিলল শতাধিক রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড। এমনকী জমির দলিল, সরকারি বালতি ও সাদা থান কাপড়ও পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় উত্তেদনা গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকায়। দুর্নীতির অভিযোগ তুলে ঘটনার তদন্ত দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় বিডিও অফিসের প্রতিনিধি ও পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। উত্তেজনা এলাকায়।

Advertisement

শুক্রবার গোঘাটের নলডুবি এলাকায় তৃণমূল কংগ্রেসে তালা বন্ধ পার্টি অফিস খোলানো হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বিশ্বজিৎ ঘোষের কাছে থাক চাবি নিয়ে তৃণমূলের পার্টি অফিসটি খোলা হয়। তারপরই সেখানে মেলে প্রচুর রেশন ও জব কার্ড। আলামারিতে মেলে শয়ে শয়ে কার্ড। কিছু জমির দলিলও পাওয়া গিয়েছে বলে দাবি। বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য সরকারি বালতিও পাওয়া গিয়েছে।

এরপরই খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় বিডিও অফিসেও খবর যায়। বিডিও অফিসের প্রতিনিধি আসেন। কার্ডগুলি উদ্ধার করা হয়। কিন্তু এই কার্ডগুলি ও অন্যান নথি কেন তৃণমূলের পার্টি অফিসে সেই প্রশ্ন উঠেছে। কার্ডগুলি ব্যবহার করে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

স্থানীয় বিজেপি নেত্রী দোলন দাস বলেন, " নলডুবি গ্রামের ৬৪ নম্বর বুথের তৃণমূলের পার্টি অফিস খুলতেই প্রচুর ডিজিটাল রেশন কার্ড, জব কার্ড মিলেছে। এটা সাধারণ মানুষের হকের জিনিস। সেগুলি তৃণমূলের পার্টি অফিসে কী করছে। যাঁরা বা যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের শাস্তি দরকার। যারা টাকা চুরি করেছে তাঁদের টাকা ফেরত দিতে হবে।"

স্থানীয় পঞ্চায়েতের সদস্যার স্বামী বিশ্বজিৎ ঘোষ বলেন, "পার্টি অফিসের চাবি আমার কাছে ছিল ঠিকই কিন্তু আমি কিছু জানি না। কিছু দিন আগেই আমি চাবি নিয়েছি। ভোট ঘোষণা হয়ে যাওয়ায় বালতিগুলি দেওয়া হয়নি। বাকি জব কা র্ড, রেশন কার্ড এখানে কী করে এল আমি জানি না। আগের পঞ্চায়েত সদস্যা বলতে পারবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement