মাত্র ১০ দিনের ব্যবধান। হোটেলে আগুন লেগে প্রাণহানির ঘটনায় পর তারাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে প্রশাসনিক নজরদারি বাড়াতে এদিন তারাপীঠে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিায়ারি, "সব ব্যাড প্র্যাকটিস বন্ধ করতে হবে।" এদিন প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের থাকার জন্য এবার সরকারি লজ হবে তারাপীঠে। তারকেশ্বরের ধাঁচে এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠেও পুষ্পবৃষ্টি হবে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, "তারাপীঠে ওই হোটেল এক্সিট গেটে তালা দেওয়া ছিল। কার্যত জতুগৃহ করে রাখা হয়েছিল হোটেলকে। পুলিশকে বলে দিয়েছি, এবার সব ব্যাড প্র্যাকটিস বন্ধ করতে হবে।" মানুষের জীবনের-সুরক্ষা নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিতে শোনা যায় শুভেন্দুকে। তাঁর কথায়, "এবার তারাপীঠে কম পয়সায় থাকার জন্য বিরাট মাপের টুরিস্ট লজ হবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা যাতে কম খরচে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।"
এদিন দিনভর তারাপীঠে ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। রাজ্যে পালাবদলের পর প্রথম বীরভূমে পা রেখে তারা মায়ের পায়ে পদ্ম অর্পণ করে শুভেন্দু অধিকারী পৌঁছে যান প্রাক্তন মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে। এদিন তারাপীঠে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, "তারাপীঠে ওই হোটেল এক্সিট গেটে তালা দেওয়া ছিল। কার্যত জতুগৃহ করে রাখা হয়েছিল হোটেলকে। পুলিশকে বলে দিয়েছি, এবার সব ব্যাড প্র্যাকটিস বন্ধ করতে হবে।" মানুষের জীবনের-সুরক্ষা নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিতে শোনা যায় শুভেন্দুকে। তাঁর কথায়, "এবার তারাপীঠে কম পয়সায় থাকার জন্য বিরাট মাপের টুরিস্ট লজ হবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা যাতে কম খরচে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।"
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুষ্পবৃষ্টি হবে। গোটা তারাপীঠকে নতুন রূপে সাজানো হবে। পুণ্যার্থীদের জন্য ৫ কিলোমিটার অন্তর থাকবে পুলিশের ক্যাম্প, বাইল গানের বন্দোবস্ত। ভক্তদের জন্য জলছত্র বা ওআরএসের ব্যবস্থাও করা হবে।"
শুধু তাই নয়, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠকে নতুন করে সাজাতে একাধিক সরকারি পদক্ষেপের কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুষ্পবৃষ্টি হবে। গোটা তারাপীঠকে নতুন রূপে সাজানো হবে। পুণ্যার্থীদের জন্য ৫ কিলোমিটার অন্তর থাকবে পুলিশের ক্যাম্প, বাইল গানের বন্দোবস্ত। ভক্তদের জন্য জলছত্র বা ওআরএসের ব্যবস্থাও করা হবে।" তিনি জানান, রাজ্যের তরফে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারাপীঠে। প্রশাসনিক ক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই তারাপীঠের সমস্ত রাস্তাঘাট সংস্কারের কাজ শেষ হবে। সেই সঙ্গে দেউচা-পাচামি, রেলের কাজ নিয়েও ঢালাও পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
এদিন বীরভূম পুলিশের পারফরম্যান্স নিয়ে মুখ্যমন্ত্রী জানান, এক ব্যক্তির কাছ থেকে ২২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ২৫২টি গাড়ি আটক করা হয়েছে। তিনি বলেন, "রাজ্য বা জেলা পুলিশ চাইলে সব পারে, এর জন্য ইডি , সিবিআই , সিআইডি বা এসটিএফ লাগে না। বীরভূম জেলা পুলিশ তা প্রমাণ করেছে।" পাশাপাশি, তারাপীঠ ডেভলপমেন্ট অথরিটির দুর্নীতি নিয়েও এদিন হুঁশিয়ারি শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি বলেন, "কেউ চুরি করলে নিস্তার নেই। তারাপীঠ ডেভলপমেন্ট অথরিটিতে দুর্নীতি হয়েছে, এর তদন্ত হবেই।" এদিন তারাপীঠে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর আশ্বাস দেন, দেউচা-পাচামির কংক্রিট রোড ম্যাপ নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ফের বীরভূমে আসবেন।
