shono
Advertisement

আত্মরক্ষার জন্য গুলিও চালাতে পারি: রূপা

কেন এমন মন্তব্য বিজেপি সাংসদের? The post আত্মরক্ষার জন্য গুলিও চালাতে পারি: রূপা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:19 AM Sep 15, 2017Updated: 04:49 AM Sep 15, 2017

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে দলের এক কর্মীর খুনের ঘটনার প্রতিবাদে সুর চড়ালেন রাজ্যসভায় বিজেপি-র সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বারুইপুরের চম্পাহাটিতে নিহত কর্মীর বাড়িতেই অবস্থান কর্মসূচিতে গিয়ে সাংসদের অভিযোগ, দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনও হুমকি দিচ্ছে। এরপরই রূপার হুঙ্কার, “আমি দলীয় কর্মীর বাড়ি পাহারা দিতে এসেছি। আমাকে মারতে এলে প্রয়োজনে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলিও চালিয়ে দিতে পারি। আত্মরক্ষার্থে আমি সব পারি।”

Advertisement

[সীমান্তে ফের পাক সেনার গুলি, শহিদ এক বিএসএফ জওয়ান]

গত মঙ্গলবার বারুইপুরের চম্পাহাটির সাউথ গড়িয়ায় এক বিজেপি সমর্থককে গাছে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক তিন অভিযুক্ত। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই আন্দোলন শুরু করেছে বিজেপি। রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার থেকেই দলের নিহত ওই কর্মী সৌমিত্র ঘোষালের বাড়িতে অবস্থান বিক্ষোভ করেছে বিজেপি। বৃহস্পতিবার ছিল মৃতের পারলৌকিক কাজকর্ম। সেই কাজেও পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ। পরে বিকেলে মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু-সহ শীর্ষ নেতারা।

[রামকৃষ্ণ মিশনে বেনজির হামলা, অভিযুক্ত মোর্চা]

ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন বারুইপুরে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সময় ২২ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে তাদের অবশ্য ছেড়ে দেওয়া হয়। রূপা এদিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি চাইলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে অবস্থান-বিক্ষোভ চলবে। তাঁর বক্তব্য, “অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত এলাকা ছেড়ে যাব না। দলীয় কর্মীর বাড়িতেই থাকব।” বারুইপুর জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহার বক্তব্য, খুনের ঘটনায় জড়িতদের সন্ধানে তল্লাশি চলছে। অভিযুক্তদের পরিবারের সদস্যদের আটক করেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[গ্রেপ্তার খাগড়াগড় বিস্ফোরণের মূলচক্রী বুরহান শেখ]

The post আত্মরক্ষার জন্য গুলিও চালাতে পারি: রূপা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার