shono
Advertisement

সন্তান না হওয়ায় দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

বোলপুরের ঘটনায় প্রশ্নের মুখে সচেতনতা। The post সন্তান না হওয়ায় দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:47 AM Nov 05, 2017Updated: 05:17 AM Nov 05, 2017

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিয়ের পর চার বছর কেটে গিয়েছে। শান্তি দূরের কথা, সন্তান না হওয়ায় ক্রমাগত গঞ্জনা, অপমান জুটছিল নিকট আত্মীয়দের থেকে। নিঃসন্তান হওয়ার অভিযোগে এক দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বোলপুরে। গৃহবধূকে কটূক্তি করে ৩ নভেম্বর সন্ধেয় বাড়ির দরজা দেখিয়ে দেওয়া হয়।

Advertisement

বাড়ি হারিয়ে আপাতত প্রশাসনের ভরসায় ঝুমা বাগদি ও রাজু বাগদি। নির্যাতিতার অভিযোগ, “শ্বশুরবাড়ির তরফে স্বামীকে চাপ দেওয়া হয় আমায় ডিভোর্স দিয়ে অন্য মহিলাকে বিয়ে করে ফের সংসার পাতার জন্য।” কিন্তু স্বামী রাজি হননি।  তার জেরে ওই দম্পতিকে তাঁদের বাড়ি থেকে বের করে দেন মহিলার শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতিতা দম্পতির দাবি, সন্তান না হলেও তাঁরা আর পাঁচজন দম্পতির মতো স্বামী-স্ত্রী হিসেবে জীবনযাপন করতে চান। এই মর্মে তাঁরা শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন। শান্তিনিকেতন থানার সুরুল গ্রামের দক্ষিণ পাড়ার এই ঘটনায় প্রতিবেশীরা ক্ষুব্ধ। ২০১৩ সালে একই পাড়ার বাসিন্দা ঝুমা বাগদি এবং রাজু বাগদি বিবাহসূত্রে আবদ্ধ হন। তার পর থেকে তাঁদের কোনও বাচ্চা হয়নি। তবে এতে তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনওরকম সমস্যা হয়নি। সন্তান হয়নি বলে তাঁদের কোনও আক্ষেপ নেই। এই নিয়ে ডাক্তারও দেখান। বাচ্চা হলে ভাল, না হলেও তাঁরা নিঃসন্তান থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই দম্পতির শ্বশুরবাড়ির সদস্যরা বাচ্চার জন্য চাপ দিতে থাকে। এর জন্য তাঁদের নিয়মিত কথা শুনতে হত।

ঝুমা বাগদির অভিযোগ, তাঁরা নিঃসন্তান হওয়ায় রাজু বাগদির মা মাধবী বাগদি, ননদ রাজেশ্বরী বাগদি, এবং এক ভাসুর এবং তাঁর স্ত্রী চন্দনা বাগদি তাঁদের এই বিয়ে ভেঙে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। ওই গৃহবধূ আশ্রয় নিয়েছেন সুরুলের দক্ষিণ পাড়ার বাপের বাড়িতে। তবে এই বিষয়ে তাঁর শ্বশুরবাড়ির কোনও বক্তব্য পাওয়া যায়নি।

The post সন্তান না হওয়ায় দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার