shono
Advertisement

Breaking News

পুড়িয়ে মারতে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগেও তৃণমূল প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। The post পুড়িয়ে মারতে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM May 07, 2018Updated: 03:32 PM May 07, 2018

সুনিপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: এবার তৃণমূল প্রার্থীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। সোমবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার আগুইবনি অঞ্চলের নেতুরা গ্রামে। অভিযোগ, প্রার্থীর বাড়ির খড়ের চালেই আগুন লাগিয়ে দেয় বিজেপির লোকজন। স্বরাজ গিরি তখন ঘরে ঘুমোচ্ছিলেন। তাঁর স্ত্রী শৌচাগারে যাওয়ার পথে দেখতে পান স্বরাজবাবুর ঘর থেকে ধোঁয়া বেরচ্ছে। সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করেন তিনি। ডাকাডাকিতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন ওই প্রার্থী। লাগোয়া গোয়ালে থাকা গরু দুটিকেও বের করে আনা হয়। এদিকে গভীররাতে চিৎকার শুনে প্রতিবেশীরাও ভিড় করেন। সকলের চেষ্টায় আগুন নেভানো হয়। গোটা ঘটনায় আতঙ্কিত তৃণমূল প্রার্থী বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

Advertisement

[নির্বাচনী সভায় হামলার জেরে আহত প্রার্থী, অবরোধ বিক্ষোভে কংগ্রেস]

স্বরাজ গিরির অভিযোগ, এরকম ঘটনা এই প্রথম নয়। এর আগেও তাঁর উপরে ছোটখাটো হামলা হয়েছে। এমনকী, বিজেপির তরফে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগে স্থানীয় দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্তেরা প্রত্যেকেই হয় তোলাবাজি, নাহলে ছিনতাইয়ের মতো দুষ্কর্মের সঙ্গে যুক্ত। শুধু তাঁকে হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, সেই সঙ্গে তাঁর স্ত্রীকেও কটূক্তি করা হয়েছে। তাঁর দাবি, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর জন্যই এসব ঘটনা ঘটছে। সেকারণেই তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে বিজেপি। বারবার হুমকি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, স্বরাজ গিরি এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী। আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরা সংসদের গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। এই আসনে তাঁর মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী। তাই মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে উৎপাত। যদিও হুমকি, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

[‘জল দাও, ভোট নাও’, প্রতিবাদে সরব হেমতাবাদের গ্রামবাসীরা]

অন্যদিকে স্বরাজ গিরির অভিযোগকেই সমর্থন করেছেন আগুইবনি তৃণমূলের অঞ্চল সভাপতি জগদীশ মাহাতো। তিনি বলেন “বিজেপির ছেলেরাই ঘটনা ঘটিয়েছে। ওরা এলাকায় ছিনতাইবাজ বলেই পরিচিত। এখন বিজেপির ছত্রছায়ায় এসেছে। আমাদের ওই প্রার্থীকে এর আগেও প্রাননাশের হুমকি দিয়েছে। এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে।”

The post পুড়িয়ে মারতে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার