shono
Advertisement

বেসরকারি স্কুলের হস্টেলে সাপের ছোবল চার পড়ুয়াকে, মৃত ২

স্থানীয় বিধায়ককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। The post বেসরকারি স্কুলের হস্টেলে সাপের ছোবল চার পড়ুয়াকে, মৃত ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:29 PM Jul 31, 2018Updated: 07:59 PM Jul 31, 2018

নন্দন দত্ত, সিউড়ি: সরকারি অনুমোদন নেই৷ অথচ রমরমিয়ে চলছে স্কুল৷ পড়ুয়াদের অনেকে আবার স্কুলের হস্টেলেই থাকে৷ গভীর রাতে হস্টেলে সাপ কামড় খেয়ে গুরুতর জখম চারজন পড়ুয়া৷ বেঘোরে প্রাণ গেল দু’জনের৷ সিউড়ি হাসপাতাল গেলে, স্থানীয় বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা৷ সরকারের অনুমতি ছাড়া কীভাবে চলছে স্কুল ও হস্টেল? জনপ্রতিনিধির কাছে তা জানতে চান তাঁরা৷ বিক্ষোভ হয় স্কুল চত্বরেও৷ স্কুলের অধ্যক্ষের সাফাই, ‘একতলা ছাত্রবাসটি গ্রিল দিয়ে ঘেরা৷ কীভাবে সাপ ঢুকল? বুঝতে পারছি না৷’ ঘটনাটি ঘটেছে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের কুন্ডহিত গ্রামে৷

Advertisement

[ ফের ওঝার ঝাড়ফুঁকে মৃত্যু সাপে কামড় খাওয়া কিশোরীর]

ঝাড়খণ্ডের একেবারেই লাগোয়া বীরভূম জেলা৷ সোমবার গভীর রাতে  পড়শি রাজ্যের চারজন স্কুল পড়ুয়াকে ভরতি করা হয় সিউড়ি জেলা হাসপাতালে৷ মঙ্গলবার সকালে মারা যায় দু’জন৷ এরপরই হাসপাতালে চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক৷ ঝাড়খণ্ডের নলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাহাতোকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা৷ মৃতেরা সকলেই মর্ডান পাবলিক স্কুলের ছাত্র৷ স্কুলটি বীরভূমের রাজনগর ব্লক লাগোয়া ঝাড়খণ্ডের কুণ্ডহিত গ্রামে৷ স্কুলে প্রি নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলে৷ স্কুলের হস্টেল থাকে একশোজন পড়ুয়া৷ সোমবার গভীর রাতে হস্টেলে অসুস্থ হয়ে পড়ে প্রি নার্সারির ছাত্র অর্পিত গড়াই৷ তাকে নিয়ে যখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয় হস্টেলের কর্মীরা, ততক্ষণে হস্টেলের ঘরে বমি করতে শুরু করেছে কিরন বাসকে ও্ সুরজ হেমব্রম নামে আরও দু’জন৷ জ্ঞান হারিয়েছে নার্সারির ছাত্র শুভজিত মুর্মু৷ রাতেই চারজন নিয়ে  আসা হয় সিউড়ি জেলা হাসপাতালে৷ মঙ্গলবার সকালে মারা যায় অর্পিত গড়াই ও কিরণ বাস৷ বাকি দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ চিকিৎসকরা জানিয়েছেন, গভীর রাতে হস্টেলে ওই চারজন পড়ুয়াকে সাপে কামড়েছিল৷

এদিকে ঝাড়খণ্ডের মর্ডান পাবলিক স্কুলের আবার সরকারি অনুমোদন নেই বলে অভিযোগ৷ বিষয়টি জানতে পেরে সিউড়ি হাসপাতালে চত্বরে বিক্ষোভে পড়েন অভিভাবকরা৷ অসুস্থ দুই পড়ুয়াকে দেখতে সিউড়ি জেলা হাসপাতালে গিয়েছিলেন নলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাহাতো৷ তাঁকে ঘিরে চলে বিক্ষোভ৷ অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুল চত্বরেও৷ মর্ডান পাবলিক স্কুলের অধ্যক্ষ ভজহরি মণ্ডলের বক্তব্য, একতলা হস্টেলটি গ্রিল দিয়ে ঘেরা৷ কীভাবে হস্টেলে সাপ ঢুকল? তিনি বুঝতে পারছেন না৷ ওই বেসরকারি স্কুলের হস্টেলে পাশের একটি সরকারি স্কুলের পড়ুয়ারাও থাকে বলে জানা গিয়েছে৷

[উত্তরপ্রদেশের বরেলিতে দুর্ঘটনা, মৃত্যু বাংলার ৬ শ্রমিকের]

The post বেসরকারি স্কুলের হস্টেলে সাপের ছোবল চার পড়ুয়াকে, মৃত ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement