বিপ্লব দত্ত, নদিয়া: প্রেমিকার গলায় ভাঙা কাচের বোতল ঢুকিয়ে খুনের চেষ্টা করল যুবক। হাতেনাতে ধরে ফেলল উপস্থিত জনতা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। আহত প্রেমিকাকে ভরতি করা হয়েছে হাসপাতালে। ঘটনা নদিয়ার চাকদহে।
[পণের দাবিতে পুড়িয়ে খুন বধূকে, ফুলবাগানে চাঞ্চল্য]
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম পিন্টু বিশ্বাস। বয়স ২৮। বাড়ি নদিয়ার পায়রাডাঙা এলাকায়। সোদপুরের শিখা বিশ্বাস নামের ওই যুবতীর সঙ্গে তার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। রবিবার রাতে সোদপুর থেকে শিখা পিন্টুর সঙ্গে দেখা করতে যান। দেখা করার পর দু’জনে গাড়ি করে কালীপুর গঙ্গার ঘাটে ঘুরতে গিয়েছিলেন। আচমকাই গাড়ির ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসেন এলাকার লোকেরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাড়ির ভেতর রক্তে ভেসে যাচ্ছিল যুবতীর দেহ। তাঁর গলায় ভাঙা কাচের বোতল ঢুকেছিল। কোনওরকমে যুবতীকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক। ধরা পড়ার ভয়ে পালানোর চেষ্টা করে পিন্টু। তবে তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। চাকদহ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
[এটিএমে আটকে টাকা, মেশিন আগলে দীর্ঘ অপেক্ষা গ্রাহকের]
কিন্তু কেন এমন কাজ করল পিন্টু। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পিন্টু ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল শিখার। এ নিয়ে গাড়ির ভিতরে দু’জনের মধ্যে বচসা বাধে। আচমকাই কাচের বোতল ভেঙে প্রেমিকার গলায় ঢুকিয়ে দেয় পিন্টু। ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শিখা খানিকা ধাতস্থ হলে তাঁরও বয়ান নেওয়া হবে।
[এবার অনলাইনেই বিয়ের রেজিস্ট্রি, রাজ্যের সিদ্ধান্তে খুশি নয়া প্রজন্ম]
The post ভাঙা কাচের বোতল গলায় ঢুকিয়ে প্রেমিকাকে খুনের চেষ্টা, ধৃত যুবক appeared first on Sangbad Pratidin.
