shono
Advertisement
Kanksa

শিক্ষকের সঙ্গে বেলুড়মঠ দর্শন, ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু কাঁকসার পড়ুয়ার

কীভাবে ছাত্র ট্রেন থেকে পড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জিআরপি। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
Published By: Subhankar PatraPosted: 09:56 AM Aug 06, 2026Updated: 09:58 AM Aug 06, 2026

কোচিং শিক্ষকের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল! বেলুড়মঠ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু কিশোরের। ট্রেন থেকে পরে মর্মান্তিক মৃত্যু কাঁকসার দ্বাদশ শ্রেণির ছাত্রের। কীভাবে ছাত্র ট্রেন থেকে পড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জিআরপি। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম পরমব্রত মণ্ডল। বয়স ১৭ বছর। সে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা। বুধবার কোচিং শিক্ষকের সঙ্গে কয়েকজন পড়ুয়া বেলুড়মঠ ঘুরতে আসে। সারাদিন সেখানে কাটানোর পর রাতে তারা বাড়ি ফেরার জন্য ট্রেন ধরে। বেলুড় স্টেশন থেকে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে বাড়ি ফিরছিল তারা। ট্রেনটি বর্ধমান স্টেশনের আগে গাঙ্গপুর বড়কা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যায় পরমব্রত। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান আরপিএফ ও জিআরপি। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে কেন চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছাত্র? সেই সময় গেটের ধারে তার সঙ্গে কারা কারা ছিলেন। শিক্ষক কেন ছাত্রদের ট্রেনের গেটে দাঁড়াতে বাধা দেননি? উঠছে প্রশ্ন। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement