shono
Advertisement

একমাস বন্ধ ছিল আদালত, সেই সুযোগে রাজত্ব শুরু রামভক্তদের

ব্যাপারটা কী? The post একমাস বন্ধ ছিল আদালত, সেই সুযোগে রাজত্ব শুরু রামভক্তদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 PM Nov 12, 2018Updated: 10:05 PM Nov 12, 2018

ধীমান রায়, কাটোয়া: শারোদৎসব-দীপাবলি-ভ্রাতৃদ্বিতীয়া, টানা প্রায় একমাস ছুটিতে কেটেছে। এই একমাস ধরে বন্ধ ছিল কাটোয়া মহকুমা আদালত। কাজের দিনে যে আদালত চত্বরে তিলধারণের জায়গা থাকে না, আইনজীবী ও মক্কেলদের ছোটাছুটি লেগেই থাকে, গত একমাস ধরে সেখানে বিরাজ করেছে নীরবতা৷ ছিল না পুলিশের আনাগোনা৷ মানুষজনের ভিড়ের চাপে গমগম করে যে আদালত চত্বর, গত একমাস ধরে তা ছিল শুনশান। আর এই ছুটিকেই পুরোদমে কাজে লাগাল রামভক্তরা৷

Advertisement

[মাত্র ৮০ টাকার জন্য মহিলাকে খুনের চেষ্টা, কাঠগড়ায় ব্যবসায়ী]

জানা গিয়েছে, কাটোয়া আদালত চত্বর কার্যত দখলে চলে যায় হনুমান বাহিনীর। কিন্তু তা ঘুণাক্ষরেও টের পাননি আদালতের কর্মীরা। তার ফল হাতেনাতে পাওয়া গেল ছুটি শেষ হতেই৷ সোমবার কাটোয়া মহকুমা আদালত খুলতেই হনুমান বাহিনীর তাণ্ডবের মুখে পড়তে হল আইনজীবী থেকে শুরু করে পুলিশ ও অন্যান্যদের। যেন, আদালতে মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ৷ ক্ষিপ্ত রামভক্তরা কাওকে রেয়াত করল না৷ কারও হাত থেকে কেক কেড়ে দৌঁড় দিল তো কাউকে দাঁত খিঁচিয়ে তাড়া করল। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে, প্রাণ ভয়ে কেউ কেউ আশ্রয় নিলেন আদালতের ভিতরে বা কোণের ঘরে৷ এমনকী, কেউ প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরলেন পুলিশ কর্মীদের৷ সোমবার সকাল দশটা থেকে প্রায় ঘণ্টাখানেক ধরে আদালত চত্বরে দাপট দেখায় এই হনুমান বাহিনী৷ যা দেখে ভয়ে সিঁটিয়ে থাকতে হল স্থানীয়দের। শেষে আদালতে যখন মানুষের ভিড় বাড়তে থাকে, তখন পুলিশ তৎপরতায় আদালত চত্বর থেকে বিদায় নেয় রামভক্তরা৷

[বামাখ্যাপার গ্রামে ৫টি মন্দিরে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য]

গত ১৩ অক্টোবর থেকে পুজোর কারণে বন্ধ ছিল কাটোয়া মহকুমা আদালত৷ শুধুমাত্র খোলা ছিল বিশেষ আদালত৷ তাতে মাত্র হাতেগোনা কয়েকজন ছাড়া হাজির থাকতেন না কেউই। স্থানীয় সূত্রে খবর, এইদিন সকাল দশটা থেকে আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে৷ কাটোয়া জেল থেকে প্রায় ৫০ জন আসামীকে এদিন আদালতে হাজির করানো হয়৷ এছাড়া অন্যান্য কাজের জন্যও বহু মানুষের ভিড় জমতে শুরু করে আদালতে৷ তখনই দেখা যায় পিলপিল করে সেখানে হাজির হচ্ছে হনুমান বাহিনী৷ কাটোয়া আদালতের ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীমনাথ পাল বলেন, “আদালত চত্বরে মাঝেমধ্যেই দু-চারটি করে হনুমান আসে৷ তবে এত বেশি সংখ্যায় হনুমান কোনওদিনই দেখা যায়নি।”

The post একমাস বন্ধ ছিল আদালত, সেই সুযোগে রাজত্ব শুরু রামভক্তদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement