shono
Advertisement
Santiniketan

এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে 'হেরিটেজ ওয়াক', দ্রুত টিকিট মিলবে অনলাইনেও

তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
Published By: Subhankar PatraPosted: 12:03 AM Jun 06, 2026Updated: 12:09 AM Jun 06, 2026

এবার শান্তিনিকেতনে সপ্তাহে ৬ দিনই 'হেরিটেজ ওয়াক'। বৃহস্পতিবার বাদে প্রতিদিন আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। ৮ জুন থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। ৩ দিনের বদলের ৬ দিন ঘোরা যাবে। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি দ্রুত অনলাইনেও টিকিট কাটার পরিষেবা চালু হতে চলেছে।

Advertisement

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রতি সোম, মঙ্গল, শুক্র ও শনিবার বেলা সাড়ে ৩টে ও বিকেল সাড়ে ৪ টেয় পর্যটকেরা 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতন আশ্রম ঘুরে দেখতে পারবেন। প্রতি বুধবার সকাল ১১টায় 'হেরিটেজ ওয়াক' হবে। ফের বিকেল সাড়ে ৩টে ও সাড়ে ৪টেয় পর্যটকদের জন্য খোলা থাকবে আশ্রম। প্রতি রবিবার সকাল ১০টায়, ১১টায়, বিকেল সাড়ে ৩টেয় ও সাড়ে ৪টেয় পর্যটকটের ঘুরিয়ে দেখানো হবে ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ। সংশ্লিষ্ট রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই 'হেরিটেজ ওয়াক' জন্য টিকিট সংগ্রহ করা যাবে। ভারতীয়দের জন্য মাথাপিছু টিকিট মূল্য ৩০০ টাকা। পড়ুয়াদের কোনও দল ঘুরতে এলে টিকিট মূল্য ৫০ টাকা। একক কোনও পড়ুয়া ঘুরতে চাইলে তাঁকে দিতে হবে ১৫০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য মাথাপিছু টিকিটের মূল্য ১০০০ টাকা ধার্য করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ইউনেসকো। শান্তিনিকেতন গৃহ, উপাসনা মন্দির ছাতিমতলা, আম্রকুঞ্জ, ঘণ্টাতলা, চৈতি গৃহ, কলাভবন, সঙ্গীতভবন, প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজের ভাস্কর্য এখনও দূর দূরান্তের দেশ-বিদেশে পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "সমস্ত রকম সুরক্ষার পরিকল্পনা করে পর্যটকদের সুবিধার্থে সপ্তাহে ৬ দিন হেরিটেজ ওয়াক শুরু করা হচ্ছে৷ এতে আরও মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমকে জানতে পারবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement