shono
Advertisement
Bamangachhi

ভোট মুখের বামনগাছি স্টেশন উদ্ধার লক্ষ, লক্ষ টাকা! রাজ্যজুড়ে তল্লাশি বাজেয়াপ্ত প্রচুর গাজা

অর্থের কোনও সঠিক কাগজপত্রও দেখাতে পারেননি যুবক। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর দেওয়া হয় কলকাতা আয়কর বিভাগে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:57 PM Apr 04, 2026Updated: 01:57 PM Apr 04, 2026

ভোটের মুখে তল্লাশি চালিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে অভিযান আরপিএফের। অভিযান চালিয়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা নগদ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩০ কেজি গাজা। বিপুল নদগ-সহ গ্রেপ্তার হয়েছেন এক যুবক।

Advertisement

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বারাসতের বামনগাছি স্টেশনে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তিকে ৩২ লক্ষ ৯৭ হাজার ৪০০ টাকা-সহ গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি বিপুল অর্থ কোথায় নিয়ে যাচ্ছিলেন তার উত্তর মেলেনি। অর্থের কোনও কাগজপত্রও দেখাতে পারেননি তিনি। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর দেওয়া হয় কলকাতা আয়কর বিভাগে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে হাওড়া স্টেশনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১৪ কেজি গাজা। যার বাজারমূল্য ৬ লক্ষ ৭০ হাজার টাকা। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। ধৃতকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে মালদহ টাউন স্টেশনে তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ১০ কেজি পরিমাণের গাজা। যার বাজারমূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকেও বাজেয়াপ্ত হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার টাকার গাজা।

উল্লেখ্য, রাজ্যে নির্বাচন ঘোষণা আগে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, রাজ্যপুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে সব সংস্থাকেই নির্দেশ দেওয়া হয় টাকা পাচার, সীমান্তবর্তী এলাকা দিয়ে অর্থ পাচারের বিষয়ে সতর্ক হতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement