shono
Advertisement
Lakshmir Bhandar

নদিয়ায় এক ব্লকেই ১৭৩ পুরুষ লক্ষ্মী! মাসের পর মাস ঢুকছিল টাকা, তদন্তের পথে প্রশাসন

কী করে ওই অসঙ্গতি তা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই ঘটনায় ব্লকের কর্মী ভোলা শীলকে শোকজ করেছে জেলা প্রশাসন।
Published By: Subhankar PatraPosted: 06:54 PM Jun 02, 2026Updated: 07:16 PM Jun 02, 2026

রাজ্য জুড়ে মিলছে পুরুষ লক্ষ্মীর খোঁজ! যারা লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান পেয়েছেন। এবার নদিয়ার কৃষ্ণনগর -২ ব্লকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ব্লকের ১৭৩ পুরুষ পাচ্ছিলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! যা নিয়ে  প্রশাসনের অন্দরে তুমুল চাঞ্চল্য।

Advertisement

রাজ্যে পালাবদলের পর লক্ষ্মীর ভাণ্ডার বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। বেড়েছে মাসিক অনুদান। ৩ হাজার টাকা পাবেন 'যোগ্য' মহিলা। ঝাড়াইবাছাই প্রক্রিয়া চলছে। এই যাচাই প্রক্রিয়ার সময়ই কৃষ্ণনগর-২ ব্লক প্রশাসনের নজরে আসে অসঙ্গতি। দেখা যায়, ব্লকের মোট ১৭৩ জন পুরুষের নাম প্রকল্পের উপভোক্তা তালিকায় রয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত প্রকল্পের অর্থও জমা পড়েছে। কী করে ওই অসঙ্গতি তা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই ঘটনায় ব্লকের কর্মী ভোলা শীলকে শোকজ করেছে জেলা প্রশাসন। সূত্র মারফত জানা গিয়েছে, এই ভোলা প্রকল্পের দায়িত্বে ছিলেন। তবে নোটিস জারির পর থেকে এই ভোলার খোঁজ মিলছে না। ধুবুলিয়ার নেতাজি পল্লিতে তাঁর বাড়িতে যাওয়া হলে তাঁকে পাওয়া যায়নি।

ভোলার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন। তাঁদের দাবি,  দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের পরিবারকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement