shono
Advertisement
Diamond Harbour

সেবাশ্রয়েও দুর্নীতি? সরিষায় মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ! ফের প্রশ্নে ডায়মন্ড হারবার মডেল

যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ।
Published By: Jaba SenPosted: 12:51 PM Jun 11, 2026Updated: 02:13 PM Jun 11, 2026

মাটি খুঁড়তেই সেবাশ্রয়ের লোগো লাগানো প্রচুর ওষুধ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবারের (Diamond Harbour) হিঞ্চাবেড়িয়ায়। এই ওষুধগুলির মূল্য কয়েক কোটি টাকা বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নাম। কেন ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগের তির মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদের দিকে। যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সরিষায় হিঞ্চেবেড়িয়ায় জেসিবি দিয়ে মাটি খুঁড়ে এই ওষুধগুলি উদ্ধার করা হয়। ওষুধগুলিতে সেবাশ্রয়ের লোগো লাগানো ছিল। সেই ওষুধগুলির দাম কোটি টাকার বেশি মনে দাবি করা হয়েছে। ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে সেগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপির দাবি, সেবাশ্রয় শিবিরের নামে এভাবেই প্রচুর ওষুধ চুরি হয়েছিল। এই ওষুধগুলির মেয়াদ রয়েছে। দুর্নীতি ঢাকতেই সেগুলি মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা কেন্দ্রেই চালু হয়েছিল সেবাশ্রয় শিবির। এই শিবিরে বিনাপয়সায় চিকিৎসা পরিষেবা পেতেন সাধারণ মানুষ। এই শিবিরে মেডিক্যাল পরীক্ষাও করানো যেত। বিনামূল্যে দেওয়া হত ওষুধও। পরে ডায়মন্ড হারবারের পাশাপাশি অন্য এলাকাতেও শুরু হয় সেবাশ্রয় শিবির। নিজের ডায়মন্ড হারবার মডেল নিয়ে গর্বিত অভিষেকের সেবাশ্রয় নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করল। কোন পরিস্থিতিতে ওষুধগুলি মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement