স্টাফ রিপোর্টার: রাজ্য জুড়ে ফের একবার বামেদের আইন অমান্য অভিযান। সোমবার উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া-সহ একাধিক জায়গায় দেখা গেল বিক্ষোভ মিছিল। সমকাজে সমবেতন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি, সবার জন্য ডিজিটাল রেশন কার্ড—সহ একগুচ্ছ দাবি আদায়ের সমর্থনে সোমবার বামকর্মীরা জেলাশাসক ও মহকুমা আধিকারিকদের দপ্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
[আড়াই হাজারের বাছুর এখন ৭৫ লাখ, আবদুলের বাড়িতে মেলা লোক]
রাজ্য বামফ্রন্টের এই কর্মসূচিতে রাজ্য স্তরের নেতাদের পাশাপাশি বাম যুবকর্মী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বারাসত, বাঁকুড়া ও চুঁচুড়ায় জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বারাসত ও বাঁকুড়া জেলাশাসকের দপ্তর। কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি চার্জও করে।
[মা-বাবার চোখের সামনেই রিক্সা থেকে নর্দমায় পড়ে মৃত্যু একরত্তি মেয়ের]
রাজ্যের সমস্ত জেলাশাসকের দপ্তরের পাশাপাশি মহকুমা শাসকের অফিসেও বামেরা বিক্ষোভ দেখায়। যদিও তাঁদের এই অভিযানকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। তাঁদের অভিযোগ, সংবাদমাধ্যমের কাছে গুরুত্ব পেতেই পুলিশের উপর বামেদের এই হামলা। ইতিমধ্যে অভিযানের সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।
[সাংবাদিকদের সামনেই স্বামীকে তালাক দিলেন এই মুসলিম মহিলা!]
সোমবারই রাজ্যে এসেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার মধ্যেই বামেদের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছেন তাঁরা। কারণ রাজ্য জুড়ে বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি। তাই কর্মীদের চাঙ্গা করতেই বামেদের এই অভিযান বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আলিমুদ্দিনের অন্তর্তদন্তে উঠে এসেছে, রাস্তায় কর্মীরা নামলেও ভোটে একের পর এক ভরাডুবি হয়ে চলেছে। এমতাবস্থায় এভাবেই দল এবং নিচুস্তরের কর্মীদের চাঙ্গা করতে এই অভিযান চালাচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।
দেখুন ভিডি:
[সাঁইথিয়ায় বর্বরতা, গৃহবধূকে গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল]
The post জেলা জুড়ে বাম বিক্ষোভে পুলিশকে ইট, বোমা হামলা appeared first on Sangbad Pratidin.
